Logo
Logo
×
   

Advertisement

লাইফ স্টাইল

বর্ষায় মেঝে পরিষ্কারে রাসায়নিক নয়, ভরসা রাখুন এসব প্রাকৃতিক উপাদানে

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৯:৫৬ এএম

বর্ষায় মেঝে পরিষ্কারে রাসায়নিক নয়, ভরসা রাখুন এসব প্রাকৃতিক উপাদানে

ফাইল ছবি

Advertisement

বর্ষা মৌসুমে ঘরের পরিচ্ছন্নতা বজায় রাখা বেশ কঠিন হয়ে পড়ে। বাইরে কাদা ও বৃষ্টির পানি, আর ভেতরে স্যাঁতস্যাঁতে পরিবেশ—সব মিলিয়ে মেঝে দ্রুত নোংরা হয়ে যায়। এর সঙ্গে মাছি, পিঁপড়া ও অন্যান্য পোকামাকড়ের উৎপাতও বেড়ে যায়। তাই এই সময়ে শুধু মেঝে পরিষ্কার করলেই হবে না, জীবাণুমুক্ত রাখাও জরুরি।

বিশেষজ্ঞদের মতে, ঘর মোছার পানিতে কয়েকটি প্রাকৃতিক উপাদান ব্যবহার করলে সহজেই মেঝের দাগ দূর করা যায়, পাশাপাশি কমে জীবাণু ও পোকামাকড়ের উপদ্রব।

ভিনিগার প্রাকৃতিক ক্লিনার হিসেবে বেশ কার্যকর। এক বালতি পানিতে সমপরিমাণ ভিনিগার মিশিয়ে মেঝে পরিষ্কার করলে ধুলো, তেলচিটে ভাব ও দাগ দূর হয়। পাশাপাশি এর তীব্র গন্ধ পিঁপড়া ও কিছু পোকামাকড় দূরে রাখতে সাহায্য করে।

লেবুর রস মেঝের দাগ পরিষ্কার করার পাশাপাশি ঘরের ভ্যাপসা গন্ধ দূর করে। ঈষদুষ্ণ পানিতে কয়েক চামচ লেবুর রস মিশিয়ে মেঝে মুছলে ঘর সতেজ থাকে এবং কিছু পোকামাকড়ও দূরে থাকে।

নিমপাতার জল প্রাকৃতিক জীবাণুনাশক হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। এক মুঠো নিমপাতা পানিতে ফুটিয়ে সেই পানি ছেঁকে ঘর মোছার পানিতে মিশিয়ে ব্যবহার করলে জীবাণুর বিস্তার কমে এবং মাছি-পোকামাকড়ের উৎপাতও নিয়ন্ত্রণে থাকে।

এ ছাড়া ঈষদুষ্ণ পানিতে কয়েক চামচ নুন মিশিয়ে মেঝে পরিষ্কার করলেও তেলচিটে ভাব ও পিঁপড়ার সমস্যা কিছুটা কমে। 

বর্ষাকালে ঘর পরিষ্কার রাখার কিছু পরামর্শ

বাইরে থেকে এসে জুতো দরজার বাইরে বা নির্দিষ্ট স্থানে রাখুন।

প্রতিদিন অন্তত একবার মেঝে পরিষ্কার করুন।

ঘরের ভেজা অংশ দ্রুত শুকিয়ে ফেলুন।

রান্নাঘর ও ডাস্টবিন সবসময় পরিষ্কার রাখুন।

খাবার খোলা অবস্থায় না রেখে ঢেকে রাখুন, যাতে মাছি বা পিঁপড়া আকৃষ্ট না হয়।

বর্ষাকালে সামান্য সচেতনতা ও প্রাকৃতিক কিছু উপাদান শুধু ঘরকে সুন্দর রাখে না, পরিবারের সবার সুস্থতাও নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম