Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

চোখ বা ত্বক হলুদ হলে কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন?

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১২:১১ পিএম

চোখ বা ত্বক হলুদ হলে কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন?

চোখের সাদা অংশ বা ত্বক হঠাৎ হলুদ হয়ে যাওয়াকে অনেকেই সাময়িক সমস্যা ভেবে গুরুত্ব দেন না।

Advertisement

চোখের সাদা অংশ বা ত্বক হঠাৎ হলুদ হয়ে যাওয়াকে অনেকেই সাময়িক সমস্যা ভেবে গুরুত্ব দেন না। তবে চিকিৎসকদের মতে, এটি কখনোই অবহেলা করার মতো লক্ষণ নয়। কারণ জন্ডিস নিজে কোনো রোগ নয়; বরং এটি লিভার, পিত্তথলি বা রক্তসংক্রান্ত কোনো জটিলতার ইঙ্গিত হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, জন্ডিস দেখা দেয় যখন রক্তে বিলিরুবিন নামের হলুদ রঞ্জকের মাত্রা বেড়ে যায়। সাধারণত লাল রক্তকণিকা ভেঙে তৈরি হওয়া বিলিরুবিন লিভার প্রক্রিয়াজাত করে শরীর থেকে বের করে দেয়। কিন্তু লিভারে প্রদাহ, ক্ষতি বা পিত্তনালিতে বাধা সৃষ্টি হলে বিলিরুবিন জমতে থাকে এবং ত্বক ও চোখ হলুদ হয়ে যায়।

লিভারের প্রদাহ বা হেপাটাইটিস জন্ডিসের অন্যতম প্রধান কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ দীর্ঘমেয়াদি হেপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্রান্ত। অনেক ক্ষেত্রেই বছরের পর বছর কোনো উপসর্গ দেখা যায় না, ফলে নীরবে লিভারের ক্ষতি বাড়তে থাকে।

যেসব লক্ষণ অবহেলা করা যাবে না

জন্ডিসের সবচেয়ে দৃশ্যমান লক্ষণ হলো চোখ ও ত্বক হলুদ হয়ে যাওয়া। তবে এর সঙ্গে আরও কিছু উপসর্গ দেখা দিতে পারে। যেমন—

  • অস্বাভাবিক ক্লান্তি
  • ক্ষুধামন্দা
  • বমি বমি ভাব
  • পেটের ডান পাশের ওপরের অংশে ব্যথা বা অস্বস্তি
  • গাঢ় রঙের প্রস্রাব
  • ফ্যাকাশে বা হালকা রঙের মল
  • জ্বর
  • শরীর ব্যথা
  • ত্বকে চুলকানি

সব উপসর্গ একসঙ্গে নাও দেখা দিতে পারে। কারও ক্ষেত্রে লক্ষণ মৃদু থাকলেও অন্যদের ক্ষেত্রে দ্রুত গুরুতর আকার ধারণ করতে পারে।

কখন দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে?

চিকিৎসকদের পরামর্শ, চোখ বা ত্বক হলুদ দেখলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ব্যথা না থাকলেও জন্ডিসের কারণ নির্ণয় জরুরি। রক্ত পরীক্ষা করে লিভারের কার্যকারিতা, বিলিরুবিনের মাত্রা এবং ভাইরাল সংক্রমণের উপস্থিতি নির্ণয় করা যায়। প্রয়োজনে আলট্রাসনোগ্রাম করে সমস্যার উৎস খুঁজে দেখা হয়।

তবে কিছু পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে হাসপাতালে যেতে হবে। যেমন—

  • বিভ্রান্তি বা অস্বাভাবিক আচরণ
  • তীব্র পেটব্যথা
  • বারবার বমি
  • দীর্ঘস্থায়ী উচ্চ জ্বর
  • অতিরিক্ত ঘুম ঘুম ভাব
  • মাড়ি বা নাক দিয়ে রক্তপাত
  • জেগে থাকতে অসুবিধা

এসব লক্ষণ গুরুতর লিভার ক্ষতি বা তীব্র লিভার বিকলের ইঙ্গিত হতে পারে।   

নিজে নিজে চিকিৎসা কেন ঝুঁকিপূর্ণ?

সব ধরনের জন্ডিস ভাইরাল হেপাটাইটিসের কারণে হয় না। পিত্তথলির পাথর, অতিরিক্ত মদ্যপানজনিত লিভার রোগ, ফ্যাটি লিভার, কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, অটোইমিউন রোগ কিংবা বংশগত কারণেও জন্ডিস হতে পারে।

চিকিৎসকদের মতে, অনেকেই চিকিৎসকের কাছে যাওয়ার আগে আখের রস, ভেষজ পানীয় বা বিভিন্ন ধরনের ঘরোয়া চিকিৎসার ওপর নির্ভর করেন। কিন্তু এসব পদ্ধতির কার্যকারিতা প্রমাণিত নয়। বরং কিছু ভেষজ উপাদান লিভারের আরও ক্ষতি করতে পারে।

প্রতিরোধই সর্বোত্তম উপায়

হেপাটাইটিস শনাক্ত হলে রোগের ধরন অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়। হেপাটাইটিস এ ও ই সাধারণত বিশ্রাম, পর্যাপ্ত পানি পান ও পুষ্টিকর খাদ্যের মাধ্যমে ভালো হয়ে যায়। অন্যদিকে হেপাটাইটিস বি ও সি-এর ক্ষেত্রে প্রয়োজন হতে পারে অ্যান্টিভাইরাল ওষুধ।

বিশেষজ্ঞরা জানান, হেপাটাইটিস এ ও বি-এর টিকা গ্রহণ, নিরাপদ পানি পান, হাতের পরিচ্ছন্নতা বজায় রাখা, ভালোভাবে রান্না করা খাবার খাওয়া এবং নিরাপদ যৌন আচরণ হেপাটাইটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে। এছাড়া স্ক্রিনিং করা রক্ত গ্রহণ ও ব্যবহৃত সূঁচ ভাগাভাগি না করাও গুরুত্বপূর্ণ।

ডায়াবেটিস, স্থূলতা বা ফ্যাটি লিভারে আক্রান্ত ব্যক্তিদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। কারণ অনেক সময় জন্ডিসের লক্ষণ প্রকাশের আগেই রক্ত পরীক্ষায় লিভারের সমস্যা ধরা পড়তে পারে।

চিকিৎসকদের মতে, লিভার শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি প্রতিদিন শত শত গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করে। তাই চোখ বা ত্বক হলুদ হয়ে গেলে সেটিকে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত।

সূত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গলায় কফ জমে অস্বস্তি, পিঁয়াজের পানিতে স্বস্তি

গলায় কফ জমে অস্বস্তি, পিঁয়াজের পানিতে স্বস্তি

রাতে ঘুম আসে না? ঘুমানোর আগে মেনে চলুন এই ৮ অভ্যাস

রাতে ঘুম আসে না? ঘুমানোর আগে মেনে চলুন এই ৮ অভ্যাস

গ্যাস-অম্বল ভেবে যে লক্ষণগুলো এড়িয়ে যাচ্ছেন, হতে পারে অন্ত্রের ক্যানসারের সংকেত

গ্যাস-অম্বল ভেবে যে লক্ষণগুলো এড়িয়ে যাচ্ছেন, হতে পারে অন্ত্রের ক্যানসারের সংকেত

স্ট্রোকের এই লক্ষণগুলো অবহেলা করছেন না তো! জেনে নিন এখনই

স্ট্রোকের এই লক্ষণগুলো অবহেলা করছেন না তো! জেনে নিন এখনই

পাইলস নিয়ে কুসংস্কার নয়, প্রয়োজন সঠিক চিকিৎসা

পাইলস নিয়ে কুসংস্কার নয়, প্রয়োজন সঠিক চিকিৎসা

থাইরয়েড নিয়ন্ত্রণে ওষুধ কমিয়ে পাতে রাখুন এই ৫ মাছ

থাইরয়েড নিয়ন্ত্রণে ওষুধ কমিয়ে পাতে রাখুন এই ৫ মাছ

আরও পড়ুন

কফি পান করলে কি বিষণ্নতা কমে? যা জানাল গবেষণা

কফি পান করলে কি বিষণ্নতা কমে? যা জানাল গবেষণা

গলায় কফ জমে অস্বস্তি, পিঁয়াজের পানিতে স্বস্তি

গলায় কফ জমে অস্বস্তি, পিঁয়াজের পানিতে স্বস্তি

রাতে ঘুম আসে না? ঘুমানোর আগে মেনে চলুন এই ৮ অভ্যাস

রাতে ঘুম আসে না? ঘুমানোর আগে মেনে চলুন এই ৮ অভ্যাস

গ্যাস-অম্বল ভেবে যে লক্ষণগুলো এড়িয়ে যাচ্ছেন, হতে পারে অন্ত্রের ক্যানসারের সংকেত

গ্যাস-অম্বল ভেবে যে লক্ষণগুলো এড়িয়ে যাচ্ছেন, হতে পারে অন্ত্রের ক্যানসারের সংকেত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম