Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

রক্তে মাইক্রোপ্লাস্টিক থাকলে বাড়তে পারে হার্ট অ্যাটাকের ঝুঁকি: গবেষণা

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১০:৩২ এএম

রক্তে মাইক্রোপ্লাস্টিক থাকলে বাড়তে পারে হার্ট অ্যাটাকের ঝুঁকি: গবেষণা

রক্তে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি গুরুতর হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়াতে পারে- বলছে গবেষণা।

Advertisement

রক্তে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি গুরুতর হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়াতে পারে বলে নতুন এক চিকিৎসাবিষয়ক গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে। প্লাস্টিক দূষণের স্বাস্থ্যগত প্রভাব নিয়ে উদ্বেগের মধ্যেই এই গবেষণার ফলাফল সামনে এলো।

ইতালিতে পরিচালিত এ গবেষণা সম্পর্কে যুক্তরাষ্ট্রের হ্যাকেনস্যাক ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ড. ক্রেইগ বাসম্যান বলেন, হৃদ্‌রোগে আক্রান্ত রোগীদের রক্তে মাইক্রোপ্লাস্টিক কণার উপস্থিতি শনাক্ত করা হয়েছে।

তার মতে, গবেষণার ফলাফল মাইক্রোপ্লাস্টিক ও হৃদ্‌রোগের মধ্যে সম্ভাব্য একটি সম্পর্কের ইঙ্গিত দেয়। তবে এটি মাইক্রোপ্লাস্টিক সরাসরি হৃদ্‌রোগ বা হার্ট অ্যাটাকের কারণ—এমন কোনো চূড়ান্ত প্রমাণ দেয় না।

বিশেষজ্ঞরা জানান, বর্তমানে পরিবেশের প্রায় সর্বত্রই মাইক্রোপ্লাস্টিক ছড়িয়ে পড়েছে। ফলে এসব কণার সংস্পর্শ পুরোপুরি এড়িয়ে চলা মানুষের জন্য ক্রমেই কঠিন হয়ে উঠছে।   

ড. বাসম্যান প্লাস্টিকের ব্যবহার যতটা সম্ভব কমানোর পরামর্শ দিয়েছেন। বিশেষ করে খাবার ও পানীয় সংরক্ষণ বা গ্রহণের ক্ষেত্রে প্লাস্টিকের ব্যবহার সীমিত রাখার আহ্বান জানান তিনি। পাশাপাশি পরিবেশ দূষণের সংস্পর্শ কমিয়ে মাইক্রোপ্লাস্টিকের ঝুঁকি হ্রাস করারও পরামর্শ দেন।

গবেষক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা জোর দিয়ে বলেছেন, রক্তে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি এবং গুরুতর হার্ট অ্যাটাকের মধ্যে একটি সম্পর্ক পাওয়া গেলেও, এটি সরাসরি কারণ-ফলাফলের সম্পর্ক প্রমাণ করে না।

তাদের মতে, মাইক্রোপ্লাস্টিক মানবদেহের হৃদ্‌যন্ত্রে কী ধরনের প্রভাব ফেলে এবং হৃদ্‌রোগের ঝুঁকি বাড়াতে সরাসরি ভূমিকা রাখে কি না, তা জানতে আরও বৃহৎ পরিসরে গবেষণা প্রয়োজন।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে পরিচালিত বিভিন্ন গবেষণায় মানুষের রক্ত, ফুসফুস, মস্তিষ্কের টিস্যুসহ শরীরের বিভিন্ন অঙ্গে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত হয়েছে। নতুন এই গবেষণা মাইক্রোপ্লাস্টিকের সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি নিয়ে চলমান গবেষণার তালিকায় নতুন মাত্রা যোগ করেছে।

সূত্র: সামা টিভি অনলাইন 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শীতকালে ত্বকের যত্নে বানিয়ে নিন ফেসপ্যাক

শীতকালে ত্বকের যত্নে বানিয়ে নিন ফেসপ্যাক

ভাত খাওয়া কি সত্যিই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কতটুকু খাবেন?

ভাত খাওয়া কি সত্যিই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কতটুকু খাবেন?

রক্তের যে তিন সংকেতেই ধরা পড়বে অগ্ন্যাশয়ের ক্যানসার

রক্তের যে তিন সংকেতেই ধরা পড়বে অগ্ন্যাশয়ের ক্যানসার

শীত এলেই যে ৪ ভুল ধারণায় বিশ্বাস করেন অনেকে

শীত এলেই যে ৪ ভুল ধারণায় বিশ্বাস করেন অনেকে

অশরীরী আত্মার ভর নয়, শিশুর স্বাভাবিক আচরণ যে রোগের লক্ষণ

অশরীরী আত্মার ভর নয়, শিশুর স্বাভাবিক আচরণ যে রোগের লক্ষণ

ডায়াবেটিসে পচে যেতে পারে পায়ের আঙুল, ঝুঁকি এড়াতে মানতে হবে যেসব নিয়ম

ডায়াবেটিসে পচে যেতে পারে পায়ের আঙুল, ঝুঁকি এড়াতে মানতে হবে যেসব নিয়ম

আরও পড়ুন

শীতকালে ত্বকের যত্নে বানিয়ে নিন ফেসপ্যাক

শীতকালে ত্বকের যত্নে বানিয়ে নিন ফেসপ্যাক

ভাত খাওয়া কি সত্যিই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কতটুকু খাবেন?

ভাত খাওয়া কি সত্যিই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কতটুকু খাবেন?

রক্তের যে তিন সংকেতেই ধরা পড়বে অগ্ন্যাশয়ের ক্যানসার

রক্তের যে তিন সংকেতেই ধরা পড়বে অগ্ন্যাশয়ের ক্যানসার

শীত এলেই যে ৪ ভুল ধারণায় বিশ্বাস করেন অনেকে

শীত এলেই যে ৪ ভুল ধারণায় বিশ্বাস করেন অনেকে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম