শীতকালে ত্বকের যত্নে বানিয়ে নিন ফেসপ্যাক
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
শীতকালে ত্বকে রুক্ষ, শুষ্ক প্রাণহীন হয়ে পড়ে। তাই এই সময় ত্বকের বিশেষ যত্ন নেওয়া জরুরি। শীতকালে বাতাসে আর্দ্রতা কম থাকার কারণে ত্বকের আর্দ্রতাও কমতে থাকে। এই কারণেই শীতকালে ত্বকের উজ্জ্বলতাও কমতে থাকে।
এছাড়া রোদে বেরোলে ট্যানিংয়ের মতো সমস্যা দেখা দেয়। যা অনেকের জন্য চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। এই পরিস্থিতিতে পার্লারে ব্যবহৃত দামি প্রসাধনী ব্যবহার না করে বাড়িতে সামান্য উপকরণে তৈরি করুন ফেসপ্যাক।
উপকরণ
শীতকালে ত্বকের যত্ন নিতে বাড়িতে এই ডি-ট্যান ফেসপ্যাক বানাতে লাগবে ১ টেবিল চামচ বেসন, ১ টেবিল চামচ দই, ১ চা চামচ মধু,আধা চা চামচ কফি পাউডার এবং এক চিমটি হলুদ।
কীভাবে বানাবেন?
প্রথমে একটি বাটির মধ্যে বেসন আর দই নিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার মিশ্রণের মধ্যে মধু, কফি পাউডার আর এক চিমটি হলুদ গুঁড়ো নিয়ে মিশিয়ে নিন। সব উপকরণ ততক্ষণ পর্যন্ত মেশাতে থাকুন যতক্ষণ না এটি খুব মসৃণ একটি মিশ্রণে পরিণত হয়।
ব্যবহারের পদ্ধতি
ডি-ট্যান ফেসপ্যাক মুখে লাগানোর আগে খুব ভালো করে মুখ পরিষ্কার করে নিতে হবে। এবার আগে থেকে তৈরি করে রাখা ওই ডি-ট্যান ফেসপ্যাকটি মুখ থেকে গলা পর্যন্ত ভালো করে লাগিয়ে নিন। এভাবে ফেসপ্যাক লাগিয়ে অন্তত ১০-১৫ মিনিট রেখে দিতে হবে। ফেসপ্যাক মুখে লাগিয়ে নেওয়ার পর উষ্ণ গরম পানি দিয়ে আস্তে আস্তে মুখ পরিষ্কার করে নিতে হবে। খুব ভালো ভাবে ধুয়ে নেওয়ার পর মুখে অবশ্যই ময়েশ্চরাইজার লাগিয়ে নিতে হবে।
ত্বকের উজ্জ্বলতা ফেরানোর জন্য অনেকে এই ধরনের ফেসপ্যাক ঘনঘন ব্যবহার করে থাকেন। কিন্তু এটা একেবারেই উচিত নয়। এই ফেসপ্যাক সপ্তাহে এক থেকে দুই বারের বেশি ব্যবহার করা উচিত নয়।
