Logo
Logo
×
   

Advertisement

লাইফ স্টাইল

ওল কচু দিয়ে জয়ার স্বাদের রেসিপি

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৫:৩৫ পিএম

ওল কচু দিয়ে জয়ার স্বাদের রেসিপি

Advertisement

দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান শহুরে কোলাহল আর ব্যস্ত শুটিং ফ্লোর থেকে এখন দূরে। তিনি প্রমাণ করলেন তারকাখ্যাতির বাইরেও তার মনটা পড়ে থাকে বাংলার শেকড় আর সবুজে ঘেরা প্রাঙ্গণে।

নিজের হাতে লাগানো ওল কচু আর চারপাশের জঙ্গল থেকে কুড়িয়ে আনা টাটকা সবজি দিয়ে ফিউশন রান্নার আয়োজন এই ছবির পেছনের গল্পে রয়েছে এক অন্যরকম মুগ্ধতা। 

নিজের ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে স্ট্যাটাসে জয়া লিখেছেন, ‘বাড়ির চারপাশের জঙ্গল থেকে উঠে আসা কত রকমের সবজি। এই ওল কচুটাও নিজের হাতে লাগিয়েছিলাম… ভাবছি কলার মোচা দিয়ে একটা ‘ক্রিস্পি সালাদ’  বানাবো  একটু ফিউশন মতো হবে।’

অভিনেত্রীর এই কথায় স্পষ্ট যে, আধুনিকতার ভিড়েও তিনি কতটা মাটির কাছাকাছি। চারপাশের প্রাকৃতিক জঙ্গল থেকে শাক-সবজি সংগ্রহ করা কিংবা নিজের হাতে ওল কচু ফলানোর এই অভিজ্ঞতা আধুনিক যান্ত্রিক জীবনে এক দারুণ প্রশান্তির বার্তা দেয়।

শুধু তাই নয়, কলার মোচা দিয়ে ফিউশন স্টাইলে ‘ক্রিস্পি সালাদ’ বানানোর ভাবনাটি ফুড লাভারদের মধ্যেও দারুণ কৌতূহল তৈরি করেছে।

খাদ্য রসিকরা বলছেন, কলার মোচায় প্রচুর পুষ্টিগুণ রয়েছে। এর সঙ্গে ওল কচুর মতো দেশীয় উপাদান যুক্ত করে যখন ক্রিস্পি ফিউশন সালাদ তৈরি করা হবে, তা যেমন স্বাস্থ্যসম্মত হবে, তেমনি স্বাদেও আসবে এক ভিন্ন মাত্রা।

জয়া আহসানের এই জীবনমুখী ও সৃষ্টিশীল ভাবনা প্রমাণ করে, রান্না কেবল একটি দৈনন্দিন কাজ নয়, এটিও হতে পারে এক ধরণের শিল্প

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম