বয়স চল্লিশের পরও তারুণ্য ধরে রাখার সহজ উপায়
Advertisement
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১১:০০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ত্বকের যত্ন নিতে বেশি টাকা পয়সা খরচ করার দরকার নেই। বিশেষজ্ঞদের মতে, সঠিক স্কিন কেয়ার রুটিন এবং খাদ্যাভাসে পরিবর্তন আনলে ত্বক এমনিতেই ভালো থাকে।
বয়স ৩৫-৪০ পেরুলেই শরীরে বয়সের ছাপ প্রকট হতে থাকে। এমন হলে সবাই নামিদামি প্রসাধনী ব্যবহারের প্রতিযোগিতায় নামেন। কিন্তু এসব প্রসাধনী ব্যবহার ছাড়াও ঘরোয়ার পদ্ধতিতে রুপ চর্চা এবং খাদ্যাভাসে পরিবর্তন আনার মাধ্যমে তারুণ্য ধরে রাখা সম্ভব।
জেনে নেওয়া যাক তারুণ্য ধরে রাখার কিছু টিপস
১. সঠিক স্কিনকেয়ার রুটিন স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের মূল রহস্য। ধুলোবালি ত্বকের ক্ষতি করে। তাই বাইরে থেকে এসে অবশ্যই ত্বক ভালেভাবে পরিষ্কার করতে হবে।
২. সূর্যের ক্ষতিকর রশ্মি ত্বকের জন্য ক্ষতিকর। তাই রোদে গেলে অবশ্যই সানস্ক্রিন লাগাতে হবে।
৩. আমেরিকান অ্যকাডেমি অফ ডোর্মাটোলজির তথ্যানুযায়ী, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের ত্বক আরও রুক্ষ ও শুষ্ক হয়ে ওঠে। তাই আমাদের উচিত ত্বকের আর্দ্রতা ধরে রাখতে ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত।
৪. ত্বক ভালো রাখতে সুস্থ জীবনযাপন করা উচিত। অস্বাস্থ্যকর জাঙ্কফুড এবং প্রসেসড ফুড এড়িয়ে চলতে হবে। বেশি বেশি শাক-সবজি ও ফলমূল খেতে হবে।
৫. স্কিনকেয়ার রুটিনে রেটিনল,নায়াসিনামাইড,আলফা হাইড্রক্সি, ভিটামিন সি যুক্ত প্রোডাক্ট রাখতে হবে।
৬. প্রতিদিন অন্তত ৭-৮ ঘণ্টা ঘুমাতে হবে। ঘুমানোর এক ঘণ্টা আগে মোবাইল ফোন চালানো বন্ধ করতে হবে।
৭. বেশি বেশি পানি পান করতে হবে।
৮. শরীরচর্চা সৌন্দর্যের অবিচ্ছেদ্য অংশ। প্রতিদিন সকালে অন্তত ৩০ মিনিট ব্যায়াম করার চেষ্টা করুন।
একদিনে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। ৩ মাসের একটি লক্ষ্য নির্ধারণ করুন এবং সেই মোতাবেক কাজ করুন। মনে রাখবেন, সৌন্দর্য আপনার দৈনন্দিন জীবনের কার্যকলাপের ফল।
