লিভার থেকে বর্জ্য দূর করতে ডিটক্স ওয়াটার খেতে হবে
Advertisement
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মানুষের ধারণা লিভার থেকে টক্সিন দূর করতে ডিটক্স পানীয় দারুণ উপযোগী। কিন্তু চিকিৎসকরা বলছেন লিভারকে টক্সিন মুক্ত রাখতে আলাদা কোনও ডিটক্স ওয়াটার বা পানীয় খাওয়ার দরকার পড়ে না। বরং, প্রতিদেনের খাদ্যাভ্যসই লিভারকে সুস্থ রাখার সহজ উপায়।
লিভার সুস্থ রাখতে কী কী খাবেন?
ব্রেকফাস্ট: গবেষণায় দেখা গিয়েছে, স্বাস্থ্যকর ব্রেকফাস্ট ফ্যাটি লিভারের ঝুঁকি কমিয়ে দিতে পারে। চিয়া সিড, আখরোট এবং গ্রিক ইয়োগার্টের সঙ্গে ব্লুবেরির মতো খাবার রাখতে পারেন। এগুলোতে প্রোটিন, ফাইবার, প্রোবায়োটিক, স্বাস্থ্যকর ফ্যাট এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা সামগ্রিক স্বাস্থ্যের জন্য উপকারী।
লাঞ্চ: দুপুরের খাবারে ৩ ফ্যাটি অ্যাসিড, প্রোটিন, ফাইবার এবং স্বাস্থ্যকর ফ্যাটে রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। এ ক্ষেত্রে বিভিন্ন ধরনের ডাল, টমেটোর মতো সব্জি, অলিভ অয়েল এবং মাছ বেছে নিতে পারেন।
ডিনার: রাতের খাবারেও প্রোটিন, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ফাইবার রাখা উচিত। ডাঃ জোসেফ বাঁধাকপি বা ব্রকোলির মতো ক্রুসিফেরাস সব্জি রাখার পরামর্শ দিয়েছেন। এই ধরনের সব্জি লিভারকে ডিটক্সিফাই করতে সাহায্য করে।
কোন ধরনের পানীয় লিভারের জন্য উপকারী?
ডাঃ জোসেফের মতে, ব্ল্যাক কফি, গ্রিন টি, মাচা এবং বেরি দেওয়া স্মুদি লিভারের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। এই ধরনের পানীয়তে অ্যান্টিঅক্সিডেন্ট এবং পলিফেনলের মতো উপাদান রয়েছে, যা স্বাস্থ্যের জন্য অপরিহার্য। তাই ডিটক্স ড্রিঙ্কস হিসেবে এই সব পানীয় দিনে এক-আধ বার খেতে পারেন।
লিভার ভালো রাখতে গেলে কি মিষ্টি খাওয়া ছাড়তে হবে?
প্রক্রিয়াজাত চিনি একেবারেই স্বাস্থ্যের জন্য ভালো নয়। তাই যে সব খাবার বা পানীয়তে প্রক্রিয়াজাত চিনি রয়েছে, সেগুলো এড়িয়ে চলাই ভালো। তবে পিনাট বাটার, ডার্ক চকোলেট, মধু এবং আপেলের সঙ্গে দারুচিনির গুঁড়ো মিশিয়ে খাওয়া যায়। এই ধরনের ডেসার্টে ফাইবার, পলিফেনল এবং হেলদি ফ্যাট রয়েছে।
১. লিভার ডিটক্স করতে কি ডিটক্স ওয়াটার খাওয়া জরুরি?
না। লিভার নিজেই শরীরের বিপাক ও বর্জ্য অপসারণের গুরুত্বপূর্ণ কাজ করে। আলাদা ডিটক্স ওয়াটার খাওয়ার প্রয়োজন নেই।
২. লিভার ভালো রাখতে ব্রেকফাস্টে কী খাবেন?
চিয়া সিড, আখরোট, গ্রিক ইয়োগার্ট ও বেরির মতো প্রোটিন, ফাইবার ও স্বাস্থ্যকর ফ্যাট সমৃদ্ধ খাবার রাখতে পারেন।
৩. লিভারের জন্য কোন পানীয় ভালো?
চিনি না মেশানো ব্ল্যাক কফি বা গ্রিন টি সুষম খাদ্যাভ্যাসের অংশ হতে পারে। তবে এগুলিকে ‘ডিটক্স ড্রিঙ্ক’ হিসেবে ভাবা ঠিক নয়।
৪. লিভার সুস্থ রাখতে কি চিনি পুরোপুরি বন্ধ করতে হবে?
পুরোপুরি বন্ধ করার প্রয়োজন নেই। তবে অতিরিক্ত প্রক্রিয়াজাত ও যোগ করা চিনি-যুক্ত খাবার ও পানীয় কম খাওয়া ভালো।
৫. লিভার ভালো রাখতে ডিনারে কী খাবেন?
মাছ বা অন্য স্বাস্থ্যকর প্রোটিনের সঙ্গে ব্রকোলি, বাঁধাকপির মতো সব্জি ও পর্যাপ্ত ফাইবার রাখা যেতে পারে।
