Logo
Logo
×
   

Advertisement

লাইফ স্টাইল

রোজ চিয়া সিড খেয়েও যে ভুলে ওজন কমছে না

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পিএম

রোজ চিয়া সিড খেয়েও যে ভুলে ওজন কমছে না

Advertisement

ওজন ঝরাতে প্রতিদিন চিয়া বীজ খাওয়া ভালো অভ্যাস। তবে নিয়ম না মেনে খেলে বড় ভুল হতে পারে। কারণ চিয়া বীজে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, যা আপনার পেট ভরা রাখতে সাহায্য করে। কিন্তু ভুল পদ্ধতিতে এটি খেলে ওজন কমার বদলে হজম সমস্যাসহ নানা শারীরিক জটিলতা দেখা দিতে পারে।

স্বাস্থ্যসচেতনদের ডায়েটে এখন পরিচিত খাবার চিয়া বীজ। বাজারে এখন এ বীজের চাহিদা তুঙ্গে, দামও বেড়ে চলেছে দিন দিন। কেউ চিয়া ভেজানো পানি খেয়ে দিন শুরু করছেন, আবার কেউ স্মুদিতে মিশিয়ে খেতে পছন্দ করেন। কিন্তু কোনো নিয়মকানুনের বালাই নেই। সে জন্য চিয়া বীজ খাওয়ার কিছু নিয়ম রয়েছে। অনেকেই ভুল পদ্ধতিতে খান বলে শরীরে তেমন কোনো ফল দেখতে পান না।

এই বীজে রয়েছে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড ও অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর। এটি খেলে পেটও অনেকক্ষণ ভরা থাকে। হজমশক্তি আর বিপাকহার বৃদ্ধি করতে চিয়া বীজ বেশ উপকারী। তাই ওজন ঝরানোর ডায়েটে এ বীজ রাখার পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদরা। 

পুষ্টিবিদরা উপকারী বলেছেন বলেই যে আপনি চিয়া বীজ যত খুশি খেয়ে নেবেন, তা মোটেও ঠিক নয়। সবার শরীর একরকম নয়, ব্যক্তিভেদে শরীরের ভেতরে সমস্যাও হয় আলাদা। সে জন্য চিয়া বীজ খাওয়ার কিছু নিয়ম রয়েছে। অনেকেই ভুল পদ্ধতিতে খান বলে শরীরে তেমন কোনো ফল পাওয়া যায় না। 

চলুন জেনে নেওয়া যাক,  চিয়া বীজ খাওয়ার সময়ে কোন ভুল এড়িয়ে চলবেন—

১. ওটস কিংবা স্মুদি খাওয়ার সময়ে অনেকেই শুকনো চিয়া বীজ খান। এমনটি না করাই ভাল। কারণ শুকনো চিয়া বীজ খেলে হজমজনিত সমস্যা আরও বেড়ে যেতে পারে।

২. চিয়া বীজ বেশ খানিকক্ষণ পেট ভরিয়ে রাখতে সাহায্য করে। ফলে মুখরোচক খাবার খাওয়ার প্রবণতা কমে যায়। তবে চিয়া বীজ ভালো করে ভিজিয়ে না রাখলে কোনোটাই হবে না। সারা রাত ভিজিয়ে রাখতে পারলে খুব ভালো হয়। হাতে সময় কম থাকলে অন্তত ২০ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন।

৩. শুধু চিয়া ভেজানো পানি না খেয়ে সঙ্গে কিছু মিশিয়ে খেলে উপকার বেশি। খুব ভালো হয় যদি দইয়ের সঙ্গে মিশিয়ে খেতে পারেন। ফলের সঙ্গেও মিশিয়ে খেতে পারেন। এতে পেট আরও বেশি ভরা থাকবে। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম