Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

সারারাত ঘুমালেও শরীর ক্লান্ত লাগে? জেনে নিন কারণ ও প্রতিকার

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ এএম

সারারাত ঘুমালেও শরীর ক্লান্ত লাগে? জেনে নিন কারণ ও প্রতিকার

Advertisement

রক্ত পরীক্ষায় শরীরে হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিক এলেও শরীরে পুষ্টি ঘাটতি থাকতে পারে। ভারতীয় পুষ্টিবিদদের মতে, শরীরে সঞ্চিত আয়রনের পরিমাণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পেতে ফ্যারিটিন পরীক্ষা গুরুত্বপূর্ণ। 

অনেক সময় উদ্বেগ বা অস্থিরতার মতো অনুভূতিকে শুধু মানসিক চাপের ফল বলে মনে করা হয়। কবে শরীরে আয়রনের মজুত কম থাকলেও ক্লান্তি, অস্বস্তি বা অস্থিরতা তৈরি হতে পারে। 

হিমোগ্লোবিন ও ফ্যারিটিনের পার্থক্য কী?

হিমোগ্লোবিন এবং ফ্যারিটিন একই বিষয় নির্দেশ করে না।

• হিমোগ্লোবিন শরীরে বর্তমানে ব্যবহৃত আয়রনের সঙ্গে সম্পর্কিত।

• ফ্যারিটিন শরীরে সঞ্চিত বা জমা থাকা আয়রনের পরিমাণ সম্পর্কে ধারণা দেয়।

পুষ্টিবিদ বিষয়টিকে একটি উদাহরণ দিয়ে বোঝান—হিমোগ্লোবিন হলো আপনার মানিব্যাগে থাকা নগদ টাকা, আর ফ্যারিটিন হলো আপনার ব্যাংক অ্যাকাউন্টের ব্যালান্স। অর্থাৎ, কারও হিমোগ্লোবিন স্বাভাবিক হলেও শরীরে আয়রনের মজুত কম থাকতে পারে।

কম আয়রন ঘুম ও মস্তিষ্কেও প্রভাব ফেলতে পারে

নিবন্ধে বলা হয়েছে, শরীরে আয়রনের ঘাটতি ঘুমের সমস্যার সঙ্গে সম্পর্কিত হতে পারে। মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রমের জন্যও আয়রন গুরুত্বপূর্ণ এবং এটি ডোপামিন ও সেরোটোনিনের মতো রাসায়নিক তৈরিতে ভূমিকা রাখে।

শুধু ফ্যারিটিন পরীক্ষা করলেই কি হবে?

তাই শুধু হিমোগ্লোবিন স্বাভাবিক আছে বলেই শরীরে আয়রনের ঘাটতি নেই—এমনটা ধরে নেওয়া ঠিক নয়। দীর্ঘদিন ক্লান্তি, চুল পড়া, ঘুমের সমস্যা বা পা অস্থির লাগার মতো উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ফ্যারিটিনসহ প্রয়োজনীয় পরীক্ষা করা যেতে পারে। শরীরের আয়রনের প্রকৃত অবস্থা বুঝতে হিমোগ্লোবিনের পাশাপাশি আয়রনের মজুতের দিকটিও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।

সূত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

আরও পড়ুন

ক্লান্তি দূর করে দিনভর চাঙা থাকতে খাবেন যেসব খাবার

ক্লান্তি দূর করে দিনভর চাঙা থাকতে খাবেন যেসব খাবার

ডায়াবেটিসজনিত চোখের রোগে নতুন ওষুধের পরীক্ষায় আশাব্যঞ্জক ফল

ডায়াবেটিসজনিত চোখের রোগে নতুন ওষুধের পরীক্ষায় আশাব্যঞ্জক ফল

গর্ভধারণের চেষ্টা করলে কি কফি বাদ দেওয়া জরুরি?

গর্ভধারণের চেষ্টা করলে কি কফি বাদ দেওয়া জরুরি?

বাজারে কলা কিনছেন? গাছপাকা নাকি কৃত্রিমভাবে পাকানো, বুঝবেন যেভাবে

বাজারে কলা কিনছেন? গাছপাকা নাকি কৃত্রিমভাবে পাকানো, বুঝবেন যেভাবে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম