Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

ক্লান্তি দূর করে দিনভর চাঙা থাকতে খাবেন যেসব খাবার

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ এএম

ক্লান্তি দূর করে দিনভর চাঙা থাকতে খাবেন যেসব খাবার

ছবি: সংগৃহীত

Advertisement

আপনার কি সবসময় ক্লান্ত বা দুর্বল লাগে? ভারতীয় পুষ্টিবিদ অঞ্জলি মুখার্জির মতে, এটি এমন একটি লক্ষণ, যা ইঙ্গিত দেয় যে আপনার শরীরের প্রতি আরও মনোযোগ দেওয়া প্রয়োজন। তার মতে, শরীরে প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি, পর্যাপ্ত বা ভালো ঘুম না হওয়া, পানিশূন্যতা, রক্তে শর্করার মাত্রার ওঠানামা কিংবা শরীরের ভেতরে থাকা কোনো স্বাস্থ্যগত সমস্যার কারণেও দীর্ঘস্থায়ী ক্লান্তি হতে পারে।

মুখার্জি প্রতিদিনের খাবার ও জীবনযাপনের রুটিনে কিছু সহজ পরিবর্তন দিয়ে শুরু করার পরামর্শ দিয়েছেন। তিনি পালং শাক ও অন্যান্য সবুজ শাকসবজির পাশাপাশি বেরি জাতীয় ফল এবং কমলা-লেবুর মতো রঙিন ও সাইট্রাস ফল খাবারের তালিকায় রাখার পরামর্শ দেন। এসব খাবার শরীরকে গুরুত্বপূর্ণ ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে।

ওটস, কুইনোয়া, মিলেট এবং ব্রাউন রাইসের মতো খাবারও শরীরকে স্থির ও দীর্ঘস্থায়ী শক্তি জোগাতে সাহায্য করতে পারে। ডিম, মাছ, ডাল, পনির এবং বাদামের মতো প্রোটিনসমৃদ্ধ খাবার পেশি সুস্থ রাখা এবং শরীরে স্থিতিশীল শক্তির মাত্রা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ।

তিনি বাদাম, বীজ এবং অ্যাভোকাডো মতো স্বাস্থ্যকর খাবার খাদ্যতালিকায় রাখার পরামর্শও দিয়েছেন। পর্যাপ্ত পানি পান করাও সমান গুরুত্বপূর্ণ। তার মতে, শসা ও তরমুজের মতো পানিসমৃদ্ধ খাবার শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করতে পারে। তিনি প্রতিদিন প্রায় ২ থেকে ৩ লিটার পানি পান করার পরামর্শ দিয়েছেন।

মুখার্জি বলেন, ভিটামিন বি১২, ভিটামিন ডি, আয়রন এবং ম্যাগনেসিয়ামের মতো পুষ্টি উপাদানের দিকেও নজর দেওয়া গুরুত্বপূর্ণ। এসব পুষ্টির কোনো কোনোটির ঘাটতির সঙ্গে ক্লান্তি ও শরীরে কম শক্তি অনুভব করার সম্পর্ক থাকতে পারে।

তিনি আরও উল্লেখ করেন, শরীরে কিছু পুষ্টি উপাদানের মাত্রা কমে গেলেও আপনি ক্লান্ত অনুভব করতে পারেন। ভিটামিন বি১২ শরীরে শক্তি উৎপাদন এবং মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রমে সাহায্য করে। অন্যদিকে ভিটামিন ডি ক্লান্তি কমাতে এবং শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতার স্বাভাবিক কার্যক্রমে সহায়তা করে।

আয়রনও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন পৌঁছে দিতে সাহায্য করে। শরীরে আয়রনের ঘাটতি হলে একজন ব্যক্তি দুর্বল ও ক্লান্ত অনুভব করতে পারেন। অন্যদিকে ম্যাগনেসিয়াম পেশির স্বাভাবিক কার্যক্রম, ঘুম এবং স্নায়ুতন্ত্রের কার্যক্রমে সহায়তা করে।

পুষ্টিবিদ আরও বলেন, সকালে কিছু সময় সূর্যের আলোতে থাকা শরীরের ঘুম-জাগরণের চক্র বা স্লিপ সাইকেল নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। পাশাপাশি ভিটামিন ডি এর মাত্রা বজায় রাখতেও সহায়ক হতে পারে।   

তিনি বলেন, ধ্যান, শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম বা অন্যান্য রিল্যাক্সেসন টেকনিকের মাধ্যমে মানসিক চাপ নিয়ন্ত্রণ করাও উপকারী হতে পারে।

মুখার্জি অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ সীমিত করার পাশাপাশি রিফাইন সুগার এবং আলট্রা প্রসেসড ফুড কমানোর পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে প্রতিদিনের খাওয়ার সময় এবং ঘুমের সময় যতটা সম্ভব নিয়মিত রাখার কথাও বলেছেন।

মুখার্জির মতে, লক্ষ্য শুধু দ্রুত শরীরে শক্তি বাড়ানোর কোনো উপায় খুঁজে বের করা নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, প্রথমে বুঝতে হবে আসলে কোন কারণে শরীরের শক্তি কমে যাচ্ছে বা কোন বিষয়টি আপনার শরীরের এনার্জি নষ্ট করছে।

সূত্র: এনডিটিভি 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মাত্র ১ মাসে পাঁচ কেজি ওজন কমানোর সহজ পদ্ধতি

মাত্র ১ মাসে পাঁচ কেজি ওজন কমানোর সহজ পদ্ধতি

ডায়াবেটিসজনিত চোখের রোগে নতুন ওষুধের পরীক্ষায় আশাব্যঞ্জক ফল

ডায়াবেটিসজনিত চোখের রোগে নতুন ওষুধের পরীক্ষায় আশাব্যঞ্জক ফল

গর্ভধারণের চেষ্টা করলে কি কফি বাদ দেওয়া জরুরি?

গর্ভধারণের চেষ্টা করলে কি কফি বাদ দেওয়া জরুরি?

ক্রিয়েটিনিনের সঙ্গে কিডনি বিকল হওয়ার কী সম্পর্ক? মাত্রা কমাবেন যেভাবে

ক্রিয়েটিনিনের সঙ্গে কিডনি বিকল হওয়ার কী সম্পর্ক? মাত্রা কমাবেন যেভাবে

আমলকী কি সবার জন্যই উপকারী? বেশি খাওয়ার সম্ভাব্য ঝুঁকি

আমলকী কি সবার জন্যই উপকারী? বেশি খাওয়ার সম্ভাব্য ঝুঁকি

কম বয়সে স্মার্টফোন ব্যাবহার শিশুদের খাদ্যাভ্যাসজনিত সমস্যা বাড়ায়: গবেষণা

কম বয়সে স্মার্টফোন ব্যাবহার শিশুদের খাদ্যাভ্যাসজনিত সমস্যা বাড়ায়: গবেষণা

আরও পড়ুন

আসল জামদানি চিনবেন কীভাবে? জেনে নিন শাড়ি চেনার সহজ উপায়

আসল জামদানি চিনবেন কীভাবে? জেনে নিন শাড়ি চেনার সহজ উপায়

দেশে বাড়ছে অল্প বয়সে আকস্মিক মৃত্যু, নেপথ্যে যে ৫ কারণ

দেশে বাড়ছে অল্প বয়সে আকস্মিক মৃত্যু, নেপথ্যে যে ৫ কারণ

মাত্র ১ মাসে পাঁচ কেজি ওজন কমানোর সহজ পদ্ধতি

মাত্র ১ মাসে পাঁচ কেজি ওজন কমানোর সহজ পদ্ধতি

ক্লান্তি দূর করে দিনভর চাঙা থাকতে খাবেন যেসব খাবার

ক্লান্তি দূর করে দিনভর চাঙা থাকতে খাবেন যেসব খাবার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম