Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

আমলকী কি সবার জন্যই উপকারী? বেশি খাওয়ার সম্ভাব্য ঝুঁকি

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ এএম

আমলকী কি সবার জন্যই উপকারী? বেশি খাওয়ার সম্ভাব্য ঝুঁকি

ফাইল ছবি

Advertisement

ভিটামিন সি সমৃদ্ধ ফল হিসেবে আমলকীর বেশ পরিচিতি রয়েছে। সর্দি-কাশি থেকে হজমের সমস্যা—বিভিন্ন ক্ষেত্রে উপকারী মনে করে অনেকেই সকালে খালি পেটে এক টুকরো আমলকী বা আমলকীর রস খান।

তবে কোনো খাবার উপকারী হলেই তা ইচ্ছে মতো খাওয়া যায় না। বিশেষ করে নিয়মিত বেশি পরিমাণে আমলকী খাওয়ার আগে ব্যক্তির শারীরিক অবস্থা ও অন্যান্য কোনো রোগ আছে কিনা, সেটিও বিবেচনায় রাখা জরুরি। কিছু ক্ষেত্রে অতিরিক্ত আমলকী খেলে উল্টো সমস্যা বাড়তে পারে।

রক্তচাপ কম থাকলে

আমলকী রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে। তাই যাদের রক্তচাপ স্বাভাবিকের তুলনায় কম, তারা নিয়মিত বেশি পরিমাণে আমলকী খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন। এ ধরনের সমস্যা থাকলে খাদ্যতালিকায় নিয়মিত আমলকী রাখার আগে চিকিৎসকের পরামর্শ নিন।

সুগার কমে যাওয়ার প্রবণতা 

আমলকীতে খাদ্য আঁশ রয়েছে এবং এটি সাধারণভাবে স্বাস্থ্যকর ফল। তবে যাদের রক্তে শর্করা সহজেই কমে যায় বা রক্তে শর্করা কম থাকার প্রবণতা রয়েছে, তাদের নিয়মিত বেশি আমলকী খাওয়ার বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। বিশেষ করে ডায়াবেটিসের ওষুধ সেবন করলে চিকিৎসকের পরামর্শ খাদ্যভ্যাসে বড় পরিবর্তন না কারই ভালো।

হৃদরোগীদের ক্ষেত্রে সতর্কতা

হৃদরোগ থাকলে নিয়মিত আমলকী খাওয়ার আগে চিকিৎসকের সঙ্গে কথা বলা ভালো। কারণ রোগের ধরন, ওষুধ এবং ব্যক্তির সামগ্রিক শারীরিক অবস্থার ওপর খাবারের প্রভাব ভিন্ন হতে পারে।

অম্বলের সমস্যা 

আমলকীতে ভিটামিন সি ও অ্যাসিডিক উপাদান রয়েছে। তাই যাদের অম্বল বা অ্যাসিডিটির সমস্যা রয়েছে, তারা বেশি পরিমাণে আমলকী খেলে অস্বস্তি বাড়তে পারে।বিশেষ করে খালি পেটে খাওয়ার পর যদি বুকজ্বালা বা পেটের অস্বস্তি বাড়ে, তাহলে পরমাণ কমানো বা এড়িয়ে চলার বিষয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

বেশি খেলে কোষ্ঠকাঠিন্য হতে পারে 

আমলকীতে খাদ্য আঁশ থাকলেও বেশি খাওয়া ঠিক নয়। ব্যক্তিভেদে আমলকী খেলে হজমের সমস্যা বা কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। তাই উপকারী ফল ভেবে একসঙ্গে অনেকগুলো আমলকী খাওয়ার অভ্যাস না করাই ভালো।

তাহলে কতটা খাবেন?

আমলকী স্বাস্থ্যকর খাবারের অংশ হতে পারে। তবে প্রতিদিন খালি পেটে কয়েকটি আমলকী খাওয়াই যে সবার জন্য উপকারী-এমন ধারণা ঠিক নয়। কারও জন্য যে পরিমাণ নিরাপদ, অন্য কারও ক্ষেত্রে তা অস্বস্তির কারণ হতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রতিদিনের খাদ্যতালিকায় আমলকী রাখতে পারেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মাত্র ১ মাসে পাঁচ কেজি ওজন কমানোর সহজ পদ্ধতি

মাত্র ১ মাসে পাঁচ কেজি ওজন কমানোর সহজ পদ্ধতি

ক্লান্তি দূর করে দিনভর চাঙা থাকতে খাবেন যেসব খাবার

ক্লান্তি দূর করে দিনভর চাঙা থাকতে খাবেন যেসব খাবার

ডায়াবেটিসজনিত চোখের রোগে নতুন ওষুধের পরীক্ষায় আশাব্যঞ্জক ফল

ডায়াবেটিসজনিত চোখের রোগে নতুন ওষুধের পরীক্ষায় আশাব্যঞ্জক ফল

গর্ভধারণের চেষ্টা করলে কি কফি বাদ দেওয়া জরুরি?

গর্ভধারণের চেষ্টা করলে কি কফি বাদ দেওয়া জরুরি?

ক্রিয়েটিনিনের সঙ্গে কিডনি বিকল হওয়ার কী সম্পর্ক? মাত্রা কমাবেন যেভাবে

ক্রিয়েটিনিনের সঙ্গে কিডনি বিকল হওয়ার কী সম্পর্ক? মাত্রা কমাবেন যেভাবে

কম বয়সে স্মার্টফোন ব্যাবহার শিশুদের খাদ্যাভ্যাসজনিত সমস্যা বাড়ায়: গবেষণা

কম বয়সে স্মার্টফোন ব্যাবহার শিশুদের খাদ্যাভ্যাসজনিত সমস্যা বাড়ায়: গবেষণা

আরও পড়ুন

আসল জামদানি চিনবেন কীভাবে? জেনে নিন শাড়ি চেনার সহজ উপায়

আসল জামদানি চিনবেন কীভাবে? জেনে নিন শাড়ি চেনার সহজ উপায়

দেশে বাড়ছে অল্প বয়সে আকস্মিক মৃত্যু, নেপথ্যে যে ৫ কারণ

দেশে বাড়ছে অল্প বয়সে আকস্মিক মৃত্যু, নেপথ্যে যে ৫ কারণ

মাত্র ১ মাসে পাঁচ কেজি ওজন কমানোর সহজ পদ্ধতি

মাত্র ১ মাসে পাঁচ কেজি ওজন কমানোর সহজ পদ্ধতি

ক্লান্তি দূর করে দিনভর চাঙা থাকতে খাবেন যেসব খাবার

ক্লান্তি দূর করে দিনভর চাঙা থাকতে খাবেন যেসব খাবার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম