রাতে পায়ের ব্যথায় ঘুম ভাঙে, কেন এমন হয়? জেনে নিন প্রতিকার
Advertisement
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ এএম
|
ফলো করুন |
|
|---|---|
মেনোপজের সময় বা তার আগের সময় নারীর শরীরে নানা ধরনের পরিবর্তন দেখা দেয়। এ সময় ইস্ট্রোজেন হরমোনের মাত্রায় পরিবর্তন আসার সঙ্গে সঙ্গে শরীরে শুরু হতে পারে নানা অস্বস্তি। এর মধ্যে রাতে পায়ে ব্যথা, কামড়ানো, টান ধরা বা হাঁটুর যন্ত্রণা অনেকেরই ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।
দিনের তুলনায় রাতে এসব ব্যথা বেশি অনুভূত হতে পারে। হরমোনের ওঠানামার পাশাপাশি দৈনন্দিন কিছু অভ্যাসও এই স্বস্তি বাড়িয়ে দিতে পারে বলে মনে করেন ভারতের পুষ্টিবিদ ঋজুতা দিবেকর।
কারিনা কাপুর ও আলিয়া ভাটের মতো তারকাদের পুষ্টিবিদ হিসেবে পরিচিত ঋজুতার মতে, দীর্ঘ সময় ধরে বসে কাজ করা, মানসিক চাপ ও বদহজমের মতো বিষয়ও সমস্যাকে বাড়িয়ে দিতে পারে।
রাতে পায়ের ব্যথার কারণে ঘুমে ব্যাঘাত ঘটলে কয়েকটি অভ্যাস অনুসরণ করার পরামর্শ দিয়েছেন তিনি।
খাওয়ার পর হাঁটুন
রাতে খাবার খাওয়ার পর ১৫ থেকে ২০ মিনিট ধীরে হাঁটার পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদ ঋজুতা। তবে দ্রুত হাঁটার প্রয়োজন নেই। তার মতে, এমন গিতিতে হাঁটতে হবে যাতে হাঁটার সময় অনায়াসে গান গুনগুন করা যায় এবং হাঁপিযে যেতে না হয়।
এই হালকা হাঁটা খাবার হজমের পাশাপাশি পায়ে রক্ত সঞ্চালন বাড়াতেও সাহায্য করতে পারে। ফলে পায়ে রক্ত ও অক্সিজেনের প্রবাহ বাড়লে ব্যথা কিছুটা কমতে পারে বলে তিনি বলেন।
খাবারের পর বজ্রাসন
খাওয়ার পর কিছক্ষণ বজ্রাসনে বসার পরামর্শও দিয়েছেন পুষ্টিবিদ ঋজুতা। তবে যাদের মেঝেঁতে বসতে সমস্যা হয়, তারা বিছানাতেও এটি করতে পারেন।
এ ক্ষেত্রে নরম একটি কাঁথা গুটিয়ে পা ও নিতম্বের মাঝখানে রাখা যেতে পারে। তার মতে, খাওয়ার পর বজ্রাসন হজমে সহায়তা করতে পারে এবং গ্যাসের সমস্যা কমাতেও সাহায্য করতে পারে। এর ফলে রাতে শোয়ার পর পায়ে অস্বস্তি কিছুটা কমতে পারে।
পা সামান্য উঁচু করে শোয়া
পায়ের ব্যাথা কমাতে আরেকটি কৌশলের কথিা বলেছেন পুষ্টিবিদ ঋজুতা। উপুড় হয়ে শুয়ে পাযের নিচের একটি কোলবালিশ রাখতে হবে। এতে পেলভিক ফ্লোর বিছানার সংস্পর্শে থাকবে এবং উরুর অংশ সামান্য উঁচু অবস্থায় থাকবে।
এই অবস্থায় ১০ পর্যন্ত গুনে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে। এরপর একইভাবে কয়েকবার করার পরামর্শ দিয়েছেন তিনি। তার দাবি এতে পায়ের ব্যথা কমার পাশাপাশি ঘুমও ভালো হতে পারে।
