|
ফলো করুন |
|
|---|---|
ফ্রেঞ্চ ফ্রাই, স্যান্ডউইচ, বা শিঙাড়ায় স্বাদ বাড়াতে আমরা টমেটো সস খেয়ে থাকি। দোকান থেকে কেনা সসের বদলে এবার বাড়িতেই তৈরি করে নিতে পারেন মিষ্টি-টক স্বাদের টমেটো সস। সবচেয়ে ভালো বাড়িতে বানালে শিশুর পছন্দ অনুযায়ী মশলা ও ঝালের পরিমাণও নিয়ন্ত্রণ করা যায়।
কী কী লাগবে?
এই সসের মূল উপকরণ পাকা লাল টমেটো। ৫-৬টি টমেটোর সঙ্গে লাগবে সামান্য চিনি, লবণ এবং অল্প গোলমরিচ। বাড়ির ছোটদের জন্য তৈরি করলে মরিচের গুঁড়া বা অন্য ঝাল মশলা না দিলেও চলে। গোলমরিচও খুব অল্প ব্যবহার করাই ভালো।
কী ভাবে বানাবেন?
টমেটো ভালো করে ধুয়ে কেটে নিন। এরপর কড়াইয়ে পানি নিয়ে তাতে টমেটো সেদ্ধ করতে হবে নরম হওয়া পর্যন্ত। টমেটো নরম হয়ে গেলে কিছুটা ঠান্ডা করে নিতে হবে। তারপর মিক্সারে দিয়ে মসৃণ করে পেস্ট বানিয়ে নিতে হবে। ছাঁকনি বা নরম কাপড় ব্যবহার করে টমেটোর ছাল এবং বড় দানা আলাদা করে ফেলে দিতে হবে। এরপর পরিমাণমতো লবণ, চিনি এবং গোলমরিচ মিশিয়ে দিতে হবে।
