Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

৭০ বছর বয়সেও হাঁটু শক্ত ও সচল রাখবেন যেভাবে

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পিএম

৭০ বছর বয়সেও হাঁটু শক্ত ও সচল রাখবেন যেভাবে

ফাইল ছবি

Advertisement

বয়স বাড়ার সঙ্গে হাঁটুর ব্যথা ও চলাফেরায় সমস্যা দেখা দিতে পারে। তবে নিয়মিত সক্রিয় থাকা এবং হাঁটুর চারপাশের পেশি শক্তিশালী করার মাধ্যমে চলাফেরার সক্ষমতা ধরে রাখা সম্ভব। ৭০ বছর বয়সি ফিটনেস কনটেন্ট নির্মাতা ও দীর্ঘায়ু নিয়ে কাজ করা ক্যারি লিন সিসন হাঁটু শক্ত ও সচল রাখতে নিয়মিত চারটি ব্যায়াম করেন। 

ব্যায়ামগুলো হলো- 

১. হাঁটুর ওপর দিয়ে পায়ের আঙুলের দিকে স্কোয়াট

স্কোয়াট করার সময় হাঁটু পায়ের আঙুলের সামনে চলে গেলে তা সবসময় ক্ষতিকর নয় বলে মনে করেন ক্যারি। শরীরের সামর্থ্য অনুযায়ী স্বাচ্ছন্দ্য ও নিয়ন্ত্রণের সঙ্গে ব্যায়ামটি করার পরামর্শ দেন তিনি।

ক্যারি বলেন, হাঁটুকে এভাবে নড়াচড়া না করালে বরং হাঁটু দুর্বল হয়ে পড়তে পারে। যতটা স্বাচ্ছন্দ্যবোধ করেন, ততটা নিচে বসতে পারেন। প্রয়োজন হলে ভারসাম্য ধরে রাখতে শক্ত কোনো টেবিল বা কাউন্টার ধরে ব্যায়ামটি করা যায়।

২. টিবিয়ালিস রেইজ

এই ব্যায়ামে পায়ের নিচের অংশের সামনের দিকের টিবিয়ালিস অ্যান্টেরিয়র পেশি শক্তিশালী হয়। প্রতিদিনের হাঁটাচলায় এই পেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

দেয়াল বা শক্ত কোনো স্থানে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে গোড়ালি মাটিতে রেখে পায়ের আঙুল ও সামনের অংশ ওপরের দিকে তুলতে হবে। এরপর ধীরে ধীরে আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে।

৩. স্টেপ-ডাউন

সিঁড়ি বা কোনো ধাপ থেকে ধীরে ও নিয়ন্ত্রিতভাবে নিচে নামার এই ব্যায়াম পায়ের নিচের অংশের শক্তি বাড়াতে সাহায্য করে। ক্যারির মতে, সিঁড়ি নিজে হাঁটুর ব্যথার কারণ নয়; বরং নিচে নামার সময় নিয়ন্ত্রণের অভাব সমস্যা তৈরি করতে পারে।

একটি ধাপের ওপর দাঁড়িয়ে একটি পায়ের গোড়ালি ধীরে ধীরে নিচের মেঝের দিকে নামিয়ে হালকা স্পর্শ করে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে। ব্যায়ামের সময় দ্রুত না করে ধীরে ও নিয়ন্ত্রিতভাবে নড়াচড়া করতে হবে।

৪. ওজনসহ ওয়াল সিট

দেয়ালে পিঠ ঠেকিয়ে বসার মতো অবস্থানে কিছুক্ষণ থাকার এই ব্যায়াম উরুর সামনের পেশি বা কোয়াড্রিসেপস শক্তিশালী করতে সাহায্য করে। হাঁটুর নড়াচড়া ও ভারসাম্য বজায় রাখতে এসব পেশি গুরুত্বপূর্ণ।

ক্যারি শুরুতে ২০ থেকে ৩০ সেকেন্ড ওয়াল সিট করার পরামর্শ দেন। শক্তি বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে সময় বাড়ানো যেতে পারে।

তবে বয়স্ক ব্যক্তি বা যাদের আগে থেকেই হাঁটুর ব্যথা, আঘাত কিংবা ভারসাম্যের সমস্যা রয়েছে, তাদের ব্যায়াম করার আগে নিজের শারীরিক সক্ষমতা বিবেচনা করা জরুরি। প্রয়োজন হলে চিকিৎসক বা প্রশিক্ষিত বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে উপযুক্ত সহায়তা নিয়ে ব্যায়াম করা উচিত।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রস্রাব ধরে রাখতে পারছেন না? কারণ ও করণীয় জেনে নিন

প্রস্রাব ধরে রাখতে পারছেন না? কারণ ও করণীয় জেনে নিন

সন্তান নিতে চিকিৎসা, ঝুঁকি আছে কি- সতর্ক থাকবেন যারা

সন্তান নিতে চিকিৎসা, ঝুঁকি আছে কি- সতর্ক থাকবেন যারা

চুল পাকার মধ্যে ক্যানসার ঠেকানোর কৌশল!

চুল পাকার মধ্যে ক্যানসার ঠেকানোর কৌশল!

গ্লাস স্কিন: কাঁচের মতো উজ্জ্বল ত্বকের রহস্য কী?

গ্লাস স্কিন: কাঁচের মতো উজ্জ্বল ত্বকের রহস্য কী?

জন্মগতভাবে জরায়ু নেই এমন নারীও অন্তঃসত্ত্বা হবেন

জন্মগতভাবে জরায়ু নেই এমন নারীও অন্তঃসত্ত্বা হবেন

ঘনঘন নেল পলিশ করলে মারাত্মক বিপদ

ঘনঘন নেল পলিশ করলে মারাত্মক বিপদ

আরও পড়ুন

প্রস্রাব ধরে রাখতে পারছেন না? কারণ ও করণীয় জেনে নিন

প্রস্রাব ধরে রাখতে পারছেন না? কারণ ও করণীয় জেনে নিন

সন্তান নিতে চিকিৎসা, ঝুঁকি আছে কি- সতর্ক থাকবেন যারা

সন্তান নিতে চিকিৎসা, ঝুঁকি আছে কি- সতর্ক থাকবেন যারা

চুল পাকার মধ্যে ক্যানসার ঠেকানোর কৌশল!

চুল পাকার মধ্যে ক্যানসার ঠেকানোর কৌশল!

৭০ বছর বয়সেও হাঁটু শক্ত ও সচল রাখবেন যেভাবে

৭০ বছর বয়সেও হাঁটু শক্ত ও সচল রাখবেন যেভাবে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম