Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

প্রতিদিন বাদাম খাওয়া স্বাস্থ্যকর

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৯:০২ পিএম

প্রতিদিন বাদাম খাওয়া স্বাস্থ্যকর

Advertisement

কাজু, আখরোটের পাশাপাশি কাঠবাদাম অনেকের প্রতিদিনের খাবারের তালিকায় থাকে। ছোট্ট এই বাদামে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট, প্রোটিন, ফাইবার, ভিটামিন ই, ম্যাগনেশিয়াম, ক্যালশিয়াম-সহ একাধিক গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। ফলে পরিমিত পরিমাণে কাঠবাদাম খাওয়া স্বাস্থ্যকর ডায়েটের অংশ হতে পারে। 

প্রতিদিন কতগুলি কাঠবাদাম খাবেন?

সাধারণভাবে এক মুঠো বাদাম খাওয়ার কথা বলা হয়৷ কিন্তু প্রত্যেকের শরীরের প্রয়োজন, বয়স, শারীরিক পরিশ্রম এবং মোট ক্যালোরির চাহিদা এক নয়। তাই প্রতিদিন ২০-২৩টি বাদাম খেতেই হবে এমন কোনও নিয়ম নেই। কম পরিমাণেও নিয়মিত কাঠবাদাম খাওয়া যায়।

বিশেষ করে যারা ওজন নিয়ন্ত্রণে রাখছেন, তাদের ক্ষেত্রে পরিমাণের দিকে নজর দেওয়া জরুরি। কারণ কাঠবাদাম থাকা ফ্যাট মূলত স্বাস্থ্যকর হলেও এটিতে ক্যালোরি অনেক বেশি থাকে। 

শীতকালে কাঠবাদাম কেন উপকারী?

কাঠবাদাম থাকা ভিটামিন ই শরীরে অ্যান্টিঅক্সিড্যান্ট হিসেবে কাজ করে। পাশাপাশি এতে থাকা স্বাস্থ্যকর মনোআনস্যাচুরেটেড ফ্যাট, ফাইবার, প্রোটিন ও বিভিন্ন খনিজ উপাদান সামগ্রিক স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। নিয়মিত বাদাম খাওয়ার সঙ্গে হৃদ্‌স্বাস্থ্যের উন্নতি এবং খারাপ কোলেস্টেরল কমার সম্পর্কও বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে।

কাঁচা, ভেজানো না কি রোস্টেড?

অনেকে সকালে ভিজিয়ে রাখা কাঠবাদাম খান। আবার কেউ কাঁচা বা ড্রাই-রোস্টেড কাঠবাদাম পছন্দ করেন। কাঠবাদাম ভিজিয়ে খাওয়া বাধ্যতামূলক নয়। কাঁচা বা ড্রাই-রোস্টেড, বিশেষ করে অতিরিক্ত নুন বা চিনি ছাড়া কাঠবাদামও স্বাস্থ্যকর।  

কারা সাবধান হবেন?

যাদের বাদামে অ্যালার্জি রয়েছে, তাদের কাঠবাদাম এড়িয়ে চলতে হবে। এছাড়া যারা ক্যালোরি নিয়ন্ত্রণ করছেন, তাদেরও পরিমাণ মেপে খাওয়া উচিত। কারণ স্বাস্থ্যকর খাবার হলেও অতিরিক্ত আমন্ড খেলে মুশকিল৷ 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সন্তানের ওজন কমাতে যা করবেন

সন্তানের ওজন কমাতে যা করবেন

পারফিউমের গন্ধ দীর্ঘস্থায়ী করতে যে ৪ ভুল এড়িয়ে চলবেন

পারফিউমের গন্ধ দীর্ঘস্থায়ী করতে যে ৪ ভুল এড়িয়ে চলবেন

বাজারে নিম্নমানের হার্টের ওষুধ শনাক্ত

বাজারে নিম্নমানের হার্টের ওষুধ শনাক্ত

কিডনির পাথর প্রতিরোধে কলার মোচা

কিডনির পাথর প্রতিরোধে কলার মোচা

জরায়ুর আস্তরণের ক্যানসার: যেসব লক্ষণ ও ঝুঁকির বিষয়ে জানা জরুরি

জরায়ুর আস্তরণের ক্যানসার: যেসব লক্ষণ ও ঝুঁকির বিষয়ে জানা জরুরি

গলায় কফ জমে অস্বস্তি, পিঁয়াজের পানিতে স্বস্তি

গলায় কফ জমে অস্বস্তি, পিঁয়াজের পানিতে স্বস্তি

আরও পড়ুন

সন্তানের ওজন কমাতে যা করবেন

সন্তানের ওজন কমাতে যা করবেন

পারফিউমের গন্ধ দীর্ঘস্থায়ী করতে যে ৪ ভুল এড়িয়ে চলবেন

পারফিউমের গন্ধ দীর্ঘস্থায়ী করতে যে ৪ ভুল এড়িয়ে চলবেন

ভুলে চুইংগাম গিলে ফেলেছেন? জানুন কতটা ক্ষতি হতে পারে

ভুলে চুইংগাম গিলে ফেলেছেন? জানুন কতটা ক্ষতি হতে পারে

বাজারে নিম্নমানের হার্টের ওষুধ শনাক্ত

বাজারে নিম্নমানের হার্টের ওষুধ শনাক্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম