Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

কম্পিউটারে টানা কাজে ঘাড়-পিঠে ব্যথা, জানুন প্রতিকার

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০২:১৬ এএম

কম্পিউটারে টানা কাজে ঘাড়-পিঠে ব্যথা, জানুন প্রতিকার

Advertisement

সাধারণত বয়স বাড়লে হাড়ের ক্ষয়জনিত কারণে ঘাড় ও পিঠে তীব্র ব্যথা হতে পারে। কিন্তু এখন অল্প বয়সেই এ ধরনের সমস্যা দেখা যায়। দীর্ঘক্ষণ কম্পিউটারে বসে কাজ করা এবং ল্যাপটপের সঠিক ব্যবহার না করাকে দায়ী করছেন চিকিৎসকরা।

চিকিৎসকদের মতে, ঘাড়ের প্রধান কাজ মাথাকে সঠিক অবস্থানে ধারণ করা এবং তা ঘোরাতে সাহায্য করা। কেউ যদি ঘণ্টার পর ঘণ্টা ভুল ভঙ্গিতে ঘাড় একভাবে রেখে বসে থাকেন, তবে ঘাড়, কাঁধ ও মাথায় ব্যথা হওয়া স্বাভাবিক। দীর্ঘদিনের এই অভ্যাসের ফলে মেরুদণ্ড ও ঘাড়ের স্বাভাবিক আকৃতিও নষ্ট হয়ে যেতে পারে।

প্রতিরোধে করণীয়

পর্দার সঠিক অবস্থান : কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিন বা পর্দা চোখের সোজাসুজি রাখতে হবে, যাতে ঘাড় নিচু করে কাজ করতে না হয়।

সঠিক বসার ভঙ্গি : পিঠ ও মেরুদণ্ড সোজা রেখে কিন্তু আরামদায়ক ভঙ্গিতে বসতে হবে। পা থাকবে মেঝের সঙ্গে সমান্তরালে।

বিরতি ও স্ট্রেচিং : টানা বসে না থেকে প্রতি ৪০-৪৫ মিনিট পর পর উঠে দাঁড়াতে হবে।

১-২ মিনিট একটু পায়চারি করার পাশাপাশি ঘাড় ডানে-বাঁয়ে ঘুরিয়ে হালকা স্ট্রেচিং করে নিলে শরীরে রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে।

কখন চিকিৎসকের পরামর্শ নেবেন?

ব্যথা নিয়মিত হতে শুরু করলে, ঘাড় ঘোরাতে কষ্ট হলে কিংবা যন্ত্রণার কারণে ঘাড় ও কাঁধ অসাড় অনুভব হতে থাকলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিশুর বুদ্ধি বিকাশে খাদ্যতালিকায় যা রাখবেন

শিশুর বুদ্ধি বিকাশে খাদ্যতালিকায় যা রাখবেন

কোরিয়ান সৌন্দর্যচর্চার ‘গ্লাস স্কিন’ ট্রেন্ড, জানুন ত্বকের ঝুঁকি

কোরিয়ান সৌন্দর্যচর্চার ‘গ্লাস স্কিন’ ট্রেন্ড, জানুন ত্বকের ঝুঁকি

থাইরয়েড নিয়ন্ত্রণে কোন মাছ বেশি খাবেন

থাইরয়েড নিয়ন্ত্রণে কোন মাছ বেশি খাবেন

পেট কমাতে কেন পিঠের ব্যায়াম, জানালেন কারিনার পুষ্টিবিদ

পেট কমাতে কেন পিঠের ব্যায়াম, জানালেন কারিনার পুষ্টিবিদ

ফুসফুসের যক্ষ্মা: কতটা ছোঁয়াচে, কখন বাড়ে সংক্রমণের ঝুঁকি

ফুসফুসের যক্ষ্মা: কতটা ছোঁয়াচে, কখন বাড়ে সংক্রমণের ঝুঁকি

নিউমোনিক প্লেগ কী, কেন এটি নিয়ে এতো উদ্বেগ

নিউমোনিক প্লেগ কী, কেন এটি নিয়ে এতো উদ্বেগ

আরও পড়ুন

কম্পিউটারে টানা কাজে ঘাড়-পিঠে ব্যথা, জানুন প্রতিকার

কম্পিউটারে টানা কাজে ঘাড়-পিঠে ব্যথা, জানুন প্রতিকার

শিশুর বুদ্ধি বিকাশে খাদ্যতালিকায় যা রাখবেন

শিশুর বুদ্ধি বিকাশে খাদ্যতালিকায় যা রাখবেন

কোরিয়ান সৌন্দর্যচর্চার ‘গ্লাস স্কিন’ ট্রেন্ড, জানুন ত্বকের ঝুঁকি

কোরিয়ান সৌন্দর্যচর্চার ‘গ্লাস স্কিন’ ট্রেন্ড, জানুন ত্বকের ঝুঁকি

থাইরয়েড নিয়ন্ত্রণে কোন মাছ বেশি খাবেন

থাইরয়েড নিয়ন্ত্রণে কোন মাছ বেশি খাবেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম