প্রতিদিন একটা করে পেয়ারা খেলে শরীরে কী হয়?
Advertisement
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পেয়ারায় ভিটামিন সি, পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ খাবার। পেয়ারায় প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। এই ফাইবার অন্ত্রের স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে সাহায্য করে। পাশাপাশি, পেট দীর্ঘক্ষণ ভর্তি রাখতেও সাহায্য করে। বারবার খিদে পাওয়ার প্রবণতা কমায় পেয়ারা।
চিকিৎসকদের মতে, পরিমিত পরিমাণে পেয়ারা খেলে হজমশক্তি, হৃদ্যন্ত্রের স্বাস্থ্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে।
হজমশক্তি বাড়াতে সাহায্য করে: পেয়ারায় প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। এই ফাইবার অন্ত্রের স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে সাহায্য করে। পাশাপাশি, পেট দীর্ঘক্ষণ ভর্তি রাখতেও সাহায্য করে এই ফল। ফলে অকারণে বারবার খিদে পাওয়ার প্রবণতা কমতে পারে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক: পেয়ারার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান ভিটামিন সি। এটি শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ব্যবস্থাকে কার্যকর রাখতে সাহায্য করে। একই সঙ্গে ত্বকের কোলাজেন তৈরিতেও ভিটামিন সি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পেয়ারায় থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট শরীরের কোষকে অক্সিডেটিভ ক্ষতির হাত থেকে রক্ষা করতেও সহায়তা করে।
হৃদ্যন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে পারে: পেয়ারায় থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্যদিকে, এর ফাইবার রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। তবে শুধু পেয়ারা খেলেই হৃদ্রোগের ঝুঁকি দূর হয় না। এর জন্য প্রয়োজন সুষম খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যকর জীবন।
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক: পেয়ারায় ফাইবার রয়েছে এবং গোটা ফল হিসেবে খেলে এটি রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যাওয়ার প্রবণতা কমাতে সাহায্য করতে পারে। তাই ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের খাদ্যতালিকায় পরিমিত পরিমাণে পেয়ারা রাখা যেতে পারে। তবে যাঁরা সুগারের ওষুধ খান, তাঁদের খাদ্যাভ্যাসে পরিবর্তনের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
ওজন নিয়ন্ত্রণেও উপকারী: তুলনামূলকভাবে কম ক্যালোরি এবং বেশি ফাইবার থাকায় পেয়ারা খেলে দীর্ঘক্ষণ পেট ভর্তি থাকার অনুভূতি হতে পারে। ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমাতে সাহায্য মেলে। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হিসেবে ওজন নিয়ন্ত্রণের জন্যও পেয়ারা ভালো বিকল্প হতে পারে।
প্রতিদিন কতটা পেয়ারা খাওয়া উচিত?
পেয়ারা পুষ্টিকর ফল হলেও অতিরিক্ত খেলে পেট ফাঁপা, গ্যাস বা পেটের অস্বস্তি হতে পারে। সাধারণভাবে, দিনে একটি মাঝারি আকারের পেয়ারা অথবা এক কাপ কাটা পেয়ারা অনেকের জন্য উপযুক্ত হতে পারে। যাঁদের কিডনির সমস্যা রয়েছে চিকিৎসকের পরামর্শ মেনে পেয়ারা খাওয়া উচিত।
