যে দুই বদভ্যাস ছেড়ে ৫৩-এও ফিট শচীন
Advertisement
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ এএম
শচীন টেন্ডুলকার। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ক্রিকেটের মাঠে ব্যাট হাতে গড়েছেন একের পর এক রূপকথা। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বহু আগেই, অথচ ফিটনেসের কথা উঠলেই আজও যেন সেই চেনা শচীন টেন্ডুলকার! ৫৩ বছর বয়সেও কীভাবে নিজেকে এমন সতেজ ও প্রাণবন্ত রেখেছেন? উত্তর লুকিয়ে আছে তার দৈনন্দিন জীবনযাপন, সুষম খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক অনুশীলনের মধ্যে।
শচীনের এই দীর্ঘমেয়াদি ফিটনেসের মূলে রয়েছে দুটি বদভ্যাস পুরোপুরি ত্যাগ করার গল্প—একটি হলো চিনি এবং অন্যটি প্রক্রিয়াজাত ‘জাঙ্ক ফুড’। ভারতের সাবেক এই অধিনায়ক নিজেই জানিয়েছেন, তিনি ঘরের তৈরি সাদামাঠা খাবার খেতেই বেশি ভালোবাসেন। মিষ্টি, বাড়তি চিনিযুক্ত পানীয় কিংবা প্যাকেটজাত খাবার অতিরিক্ত খেলে শরীরে বাড়তি ক্যালোরি জমা হতে থাকে। যা পরে ওজন বাড়িয়ে দেয় এবং নানা ধরনের শারীরিক জটিলতা তৈরি করে। শচীন তাই এসব থেকে নিজেকে দূরেই রেখেছেন।
তবে কেবল পছন্দের কিছু খাবার তালিকা থেকে বাদ দিলেই তো আর শরীর পুরোপুরি ফিট থাকে না। শচীনের লাইফস্টাইলে নজর দিলে দেখা যায়, তিনি ব্যায়ামের পাশাপাশি পেশির শক্তি ধরে রাখা এবং শরীর নমনীয় রাখার ওপর জোর দেন। এ ছাড়া এখনো নিয়মিত ক্রিকেট খেলে নিজেকে শারীরিকভাবে চাঙ্গা রাখেন তিনি।
তবে বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন, শচীনের মতো একজন পেশাদার ক্রীড়াবিদের কঠোর ব্যায়ামের রুটিন হুবহু অনুকরণ না করাই ভালো। বরং নিজের বয়স, শারীরিক সক্ষমতা ও চিকিৎসকের পরামর্শ বুঝে ব্যায়ামের ধরণ বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে।

