২০ সেকেন্ডে রসুনের খোসা ছাড়াবেন যেভাবে
Advertisement
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১০:২২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রসুন এবং পেঁয়াজের খোসা ছাড়ানো কঠিনতর এবং ধৈর্যের কাজ। বিশেষ করে রসুনের প্রতিটি কোয়া ছাড়িয়ে, সূক্ষ্ম খোসা তোলা চরম ধৈর্যের ব্যাপার।
সময় বাঁচাতে সহজে রসুনের খোসা ছাড়ানোর কৌশল খোঁজেন অনেকে। কিছু কৌশল অবলম্বন করলে ঘণ্টাব্যাপী সময় নিয়ে আর রসুনের খোসা ছাড়াতে হবে না।
সে জন্য রসুনের মাথা এবং শেষের অংশ কেটে দিতে হবে। রসুনটি মোটা প্লাস্টিকে মুড়ে মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে ১০ সেকেন্ড ঘুরিয়ে নিলেই চলবে। প্লাস্টিক খুলে কোয়ায় একটু চাপ দিলেই খোসা সহজে খুলে আসবে।
রসুন ছাড়ানোর আরও কিছু সহজ পন্থা আছে। মাইক্রোওয়েভ ওভেন না থাকলে কড়াইয়ে লবণ দিয়ে তার উপরে ১০ সেকেন্ড রসুন রেখে ঢেকে দিয়ে গরম করে নিলেও হবে। এই পন্থা প্রয়োগ করে দেখতে পারেন।
রসুনের দুই প্রান্ত কেটে পানিতে ভিজিয়ে ভালো করে ঝাকিয়ে নিন; দেখবেন খুব সহজে খোসাগুলি উঠে আসবে। দুই থেকে তিন বার ঝাকিয়ে পানি ফেলে দিলেই হবে।
