Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

ত্বকের ব্রণ দূর করার ঘরোয়া উপায়

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০, ০৪:৫২ পিএম

ত্বকের ব্রণ দূর করার ঘরোয়া উপায়

ত্বকের ব্রণ দূর করার ঘরোয়া উপায়, ছবি সংগৃহীত

Advertisement

চেহারা সুন্দর দেখাক কে না চায়? তবে আপনার সুন্দর মুখায়বের কপাল, গাল ও নাকের ওপর একটি ব্রণ আপনাকে অস্বস্তিকর অবস্থায় ফেলে দিতে পারে।

কেন ব্রণ হয়
 

যখন ত্বকে অতিরিক্ত সিবাম নিঃসৃত হয়, তখন ত্বক তৈলাক্ত হয়ে ওঠে। এই সিবাম ত্বকের ছিদ্রগুলো বন্ধ করে দিতে পারে, যা সংক্রমিত হয়ে গেলে ব্রণ দেখা দেয়। এ সময় যদি সঠিকভাবে যত্ন না নেয়া হয়, তবে ব্রণগুলো দীর্ঘস্থায়ী হতে পারে এবং ত্বকে কালো ও স্থায়ী দাগ তৈরি হতে পারে। 

আসুন জেনে নিই ব্রণ দূর করার ঘরোয়া উপায়-

লেবুর ব্যবহার
 

লেবুতে থাকা ভিটামিন 'সি' তৈলাক্ত ত্বকের ব্রণ নিরাময়ে সহায়তা করে ত্বককে উজ্জ্বল করতেও সহায়তা করে। 

উপকরণ 

১ টেবিল চামচ লেবুর রস ও তুলার বল। 

কীভাবে ব্যবহার করবেন 
 

লেবুর রসে তুলার বল ভিজিয়ে রাখুন এবং ঘুমাতে যাওয়ার আগে ব্রণের স্থানগুলোতে লাগান। পুরো রাত এটি রেখে দিন এবং পরের দিন সকালে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। না সারা পর্যন্ত আপনি এ প্রতিকারটি নিয়মিত ব্যবহার করতে পারেন। 

বেসন ও দইয়ের ফেস প্যাক
 

তৈলাক্ত ত্বকে ব্রণ থেকে মুক্তি পেতে বেসন ও দইয়ের ফেস প্যাকটি বেশ কার্যকর। বেসন ত্বকের অতিরিক্ত তেল শুষে নিয়ে ত্বকের উজ্জ্বলতা ধরে রাখে। দইয়ে ল্যাকটিক অ্যাসিড রয়েছে, যা ত্বকের মৃত কোষগুলো অপসারণ করে এবং ত্বক উন্নত করতে সহায়তা করে। 

উপকরণ 

১ টেবিল চামচ বেসন, ১-২ টেবিল চামচ দই, ১ চা চামচ মধু এবং এক চিমটে হলুদ।

কীভাবে ব্যবহার করবেন 
 

একটি পাত্রে বেসন ও দই ভালো করে মিশিয়ে নিন। এর পর তাতে মধু ও এক চিমটি হলুদ যোগ করুন। সব উপাদান ভালোভাবে মেশান। এর পর মুখে ভালোভাবে লাগান এবং প্রায় ২০ মিনিট রেখে দিন। 

২০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাকটি সপ্তাহে একবার ব্যবহার করতে পারেন।

তথ্যসূত্র: বোল্ডস্কাই

Advertisement

ত্বকের ব্রণ

Advertisement

আরও পড়ুন

এগজাম ফোবিয়া কাটানোর সহজ উপায়

এগজাম ফোবিয়া কাটানোর সহজ উপায়

শিশুর নিউমোনিয়া রোগের লক্ষণ ও প্রতিকার

শিশুর নিউমোনিয়া রোগের লক্ষণ ও প্রতিকার

মাস শেষের আগেই বেতন শেষ, ঠেকাবেন যেভাবে

মাস শেষের আগেই বেতন শেষ, ঠেকাবেন যেভাবে

মানসিক চাপ থেকে কেন পেটব্যথা ও হজমের সমস্যা হয়?

মানসিক চাপ থেকে কেন পেটব্যথা ও হজমের সমস্যা হয়?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম