Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

যেভাবে তৈরি করবেন আমপোড়া শরবত 

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৪, ১১:০৪ এএম

যেভাবে তৈরি করবেন আমপোড়া শরবত 

Advertisement

ব্লেন্ডার ছাড়াই বানাতে পারেন মজার কাঁচা আমের শরবত। এই রেসিপিটা বেশ পুরনো। আম পুড়িয়ে নিলে টক ভাব অনেকটাই কমে আসে। তাই এই শরবতে লবণ ও চিনি কম ব্যাবহৃত হয়। এ ছাড়া পোড়া আমের ফ্লেভার এত মনোমুগ্ধকর যে, মসলার আধিক্যের প্রয়োজন নেই। 

আমপোড়া শরবতে গরমে যেমন স্বস্তি দেয়, তেমনি স্বাস্থ্যকর হবে।  চলুন জেনে নিই যেভাবে বানাতে হয় আমপোড়া শরবত-

উপকরণ
মাঝারি সাইজের কাঁচা আম ২টি, পানি ১ লিটার, চিনি ৩ টেবিল চামচ, লবণ স্বাদমতো, বিট লবণ এক চিমটি, ভেজে রাখা জিরা ও ধনিয়া গুঁড়া ১ চিমটি, পোড়ানো শুকনো মরিচ গুঁড়া ১ চিমটি এবং কাঁচা মরিচ ১টা।

প্রস্তুত প্রণালী
প্রথমেই কাঁচা আম কয়লা বা গ্যাসের চুলার আগুনে সময় নিয়ে পুড়িয়ে নিতে হবে। যেন বাইরের খোসাটা কালো হয়ে যায় এবং ভিতরের শাঁস ক্যারামেলাইজড হয়ে একদম নরম আর লালচে হয়ে আসে। খোসা ছাড়িয়ে আমের আঁটি থেকে শাঁস আলাদা করে নিতে হবে। এরপর চিনি, লবণ, বিট লবণ, সামান্য পোড়া মরিচের গুঁড়া, ভাজা জিরা ও ধনিয়া গুঁড়া মিশিয়ে শাঁসটা ভালো করে মেখে নিতে হবে। ব্লেন্ড করার বা ছাঁকার কোনো প্রয়োজন নেই। 

এবার মসলা মিশ্রিত আমের পাল্পে পরিমাণমতো পানি আর একটা চিরে নেওয়া কাঁচামরিচ যোগ করে ভালোমতো নেড়েচেড়ে নিন। ব্যস তৈরি মজার আমপোড়া শরবত। পরিবেশনের ২ ঘন্টা আগে একটা মাটির পাত্রে রেখে দিন ঠান্ডা করার জন্য। মাটির পাত্র না থাকলে আধা ঘণ্টা ফ্রিজে রেখে পরিবেশন করুন।

Advertisement

আমপোড়া শরবত 

Advertisement

আরও পড়ুন

স্ট্রোক ঠেকাতে ৪০ পেরোলেই এই ৩ শরীরচর্চা করুন

স্ট্রোক ঠেকাতে ৪০ পেরোলেই এই ৩ শরীরচর্চা করুন

কমলালেবুর খোসা দিয়ে বানান সুগন্ধি সাবান

কমলালেবুর খোসা দিয়ে বানান সুগন্ধি সাবান

ত্বকের উজ্জ্বলতা ফেরায় কুমড়া

ত্বকের উজ্জ্বলতা ফেরায় কুমড়া

কেউ বিদ্যুৎস্পৃষ্ট হলে প্রথম ৫ মিনিটে যা করবেন

কেউ বিদ্যুৎস্পৃষ্ট হলে প্রথম ৫ মিনিটে যা করবেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম