Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

একতরফা প্রেম থেকে বের হবেন যেভাবে

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০৩:২৯ পিএম

একতরফা প্রেম থেকে বের হবেন যেভাবে

ছবি: সংগৃহীত

Advertisement

ধরুণ, কাউকে আপনার খুব পছন্দ। নিয়মিত খোঁজখবর নেন। রাস্তায় যে পথে তিনি আসেন, সেই পথে ঠায় দাঁড়িয়ে থাকেন। দুচারবার কথা বলারও সুযোগ হয়েছে। অথবা সেই পছন্দের কেউ আপনার বন্ধু, প্রতিবেশি বা কেউ একজন— যাকে নিয়মিত দেখেন। কিন্তু সমস্যা হচ্ছে, বুঝতে পারছেন আপনার প্রতি সেই ব্যক্তির আগ্রহ নেই। অন্তত সম্পর্কে জড়ানোর। ভয় হয়, কষ্ট পান, কখনও নীরবে কাঁদেন! কিন্তু ভালোবাসা কমে না।

বর্তমান সময়ে এমন একতরফা প্রেমে মজে তরুণ-তরুণীরা। মনোবিদদের মতে, অনেকে এতে একসময় মানসিকভাবেও অসুস্থ হয়ে পড়ে। কেউ কেউ এমন প্রেমকে মেনে নিতে পারেন না, কেউ আবার ছেড়েও আসতে পারে না। তাতেই বাড়ে বিপত্তি। তবে চিকিৎসকদের মতে, এ ধরনের সম্পর্ক থেকে বেরিয়ে আসা অনেক বেশি কঠিন কিছু নয়। নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চললেই আসবে সমাধান—

  • সমস্যাটা যেহেতু মানসিক, তাই সবার আগে মানসিকভাবে দৃঢ় হন। একতরফা প্রেমের সম্পর্ক থেকে আপনি বের হবেনই, মনে মনে সংকল্প করুন। দেখবেন এতে কাজটা সহজ হবে।
  • কথায় আছে, দেখলে মায়া না দেখলে লোহা। অর্থাৎ আউট অফ সাইট, আউট অফ মাইন্ড করে ফেলুন। চেষ্টা করুন, ভালবাসার মানুষটার সঙ্গে যেন কোনোরকমের যোগাযোগ না থাকে। দরকার পড়লে শহর বদলে নিন। ফোন নাম্বার, ফেসবুক, সব থেকে তাকে ডিলিট করে দিন।
  • সবচেয়ে কার্যকরী উপায় হতে পারে নিজেকে সময় দেওয়া।  নিজেকে সময় দিন। পছন্দের কাজটি বেশি বেশি করুন। দেখবেন একদিন ঠিক এসব প্রেম, আসক্তি পেরিয়ে জীবনটা সহজ হয়ে যাবে।
  • পুরনো মেসেজ, চিঠি, ছবি যদি থেকে থাকে, তবে সব ডিলিট করে দিন। এ ধরনের সম্পর্কে স্মৃতিতে আটকে থাকা মোটেই ঠিক নয়। এতে কষ্ট আরও পারবে। ভুলতেও পারবেন না তাকে।
  • চেষ্টা করুন নতুন নতুন বন্ধু তৈরি করার। ব্যস্ত থাকুন। বন্ধু ভুলিয়ে দেবে একতরফা প্রেম।

Advertisement

একতরফা প্রেম প্রেম

Advertisement

আরও পড়ুন

নারীদের উপকারী ৫ ব্যায়াম

নারীদের উপকারী ৫ ব্যায়াম

শাক সবজিতে লুকিয়ে থাকে বিপদ!

শাক সবজিতে লুকিয়ে থাকে বিপদ!

রান্নাঘর পরিপাটি রাখার ৫টি কৌশল

রান্নাঘর পরিপাটি রাখার ৫টি কৌশল

শীতের বাজারে অবহেলিত যে শাকে মিলবে নানা পুষ্টিগুণ

শীতের বাজারে অবহেলিত যে শাকে মিলবে নানা পুষ্টিগুণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম