Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

কোষ্ঠকাঠিন্যের যন্ত্রণা মুক্তি পেতে নিয়মিত খান ৫ ফল

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৫, ১০:২০ এএম

কোষ্ঠকাঠিন্যের যন্ত্রণা মুক্তি পেতে নিয়মিত খান ৫ ফল

Advertisement

আপনি কোষ্ঠকাঠিন্যে ভুগছেন। এর জন্য আপনি মাঝে মধ্যেই ওষুধ খান। এবার ওষুধ খাওয়া বন্ধ করে নিয়মিত কয়েকটি ফল খাওয়ার অভ্যাস তৈরি করুন। দেখবেন আপনার কোষ্ঠকাঠিন্যের যন্ত্রণা লাঘব হবে।

চিকিৎসক ও পুষ্টিবিদদের একাংশ জানিয়েছেন, দৈনন্দিন জীবনধারায় পরিবর্তনের সাহায্যেও কোষ্ঠকাঠিন্যের সমস্যা অনেকটাই দূর করা সম্ভব। এ জন্য আপনার চিন্তাশীল মনমানসিকার পরিবর্তন আনতে হবে। চিন্তামুক্ত থেকে প্রতিদিন নিয়মিত কয়েকটি ফল খাওয়ার অভ্যাসে পরিণত করতে হবে। কয়েকটি পরিচিত ফল খেলে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া সম্ভব। এ ফলগুলো ফাইবারে পরিপূর্ণ। ফলে তা পেট পরিষ্কার করতে সাহায্য করে।

১. পেঁপে

কাঁচা কিংবা পাকা পেঁপে পেট পরিষ্কার রাখতে সাহায্য করে। পেঁপের মধ্যে উপস্থিত প্যাপাইন নামক এমজাইম জটিল প্রোটিনকে ভেঙে খাবার হজমে সাহায্য করে। পেঁপের মধ্যে জলের পরিমাণও বেশি থাকে, য়া মলকে নরম করতে সাহায্য করে।

২. খেজুর

কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে নিয়মিত খেজুর খান। কারণ খেজুরের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ডায়েটরি ফাইবার থাকে। খেজুরের মধ্যে উপস্থিত প্রাকৃতিক গ্লুকোজ ও  ফ্রুকটোজ পেটের স্বাস্থ্য ভালো রাখে। রাত্রে ভিজিয়ে রাখা খেজুর পর দিন সকালে খেতে পারলে কোষ্ঠকাঠিন্যের দূর হতে পারে।

৩. নাশপাতি

নাশপাতির মধ্যে প্রচুর পরিমাণে সরবিটল থাকে। প্রতিদিন একটি করে নাশপাতি খেতে পারলে পেট ভালো থাকে। কোষ্ঠকাঠিন্য থেকেও মুক্তি পাওয়া যায়।

৪. শুকনো ডুমুর

শুকনো ডুমুর বাজারে কিনতে পাওয়া যায়। ডুমুরের মধ্যে প্রচুর ফাইবার থাকে। ছটি ডুমুরে উপস্থিত ফাইবারের পরিমাণ প্রায় ৮ গ্রাম। মলকে নরম করতে সাহায্য করে ডুমুর।

৫. কিউয়ি

এই ফলটি এখন বাজারে সহজেই পাওয়া যায়। কিউয়ির মধ্যে বিভিন্ন এনজাইম থাকে, যা অন্ত্রের মধ্যে পাকস্থলী পর্যন্ত খাবারের চলনকে সহজ করে। প্রতিদিন ৫-৬টি কিউয়ি খেতে পারলে কোষ্ঠকাঠিন্যকে দূরে রাখা সম্ভব।

Advertisement

কোষ্ঠকাঠিন্য

Advertisement

আরও পড়ুন

স্ট্রোক ঠেকাতে ৪০ পেরোলেই এই ৩ শরীরচর্চা করুন

স্ট্রোক ঠেকাতে ৪০ পেরোলেই এই ৩ শরীরচর্চা করুন

কমলালেবুর খোসা দিয়ে বানান সুগন্ধি সাবান

কমলালেবুর খোসা দিয়ে বানান সুগন্ধি সাবান

ত্বকের উজ্জ্বলতা ফেরায় কুমড়া

ত্বকের উজ্জ্বলতা ফেরায় কুমড়া

কেউ বিদ্যুৎস্পৃষ্ট হলে প্রথম ৫ মিনিটে যা করবেন

কেউ বিদ্যুৎস্পৃষ্ট হলে প্রথম ৫ মিনিটে যা করবেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম