Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

তারুণ্য ধরে রাখতে যা করবেন

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০৯:৫৮ এএম

তারুণ্য ধরে রাখতে যা করবেন

Advertisement

যৌবন ধরে রাখতে হলে জীবনে শৃঙ্খলা আনতে হবে। নিয়মিত সুষম খাবার গ্রহণ, জাঙ্কফুট এড়িয়ে চলা, গভীর রাত পর্যন্ত সজাগ না থাকা। নিয়মিত ব্যয়াম করা। ধূমপানসহ মাদকদ্রব্য গ্রহণ না করা। প্রয়োজনে হাঁটা সহ আরো অনেক বিষয় মেনে চললে সুস্থ সবল থাকা সম্ভব। 

অতিরিক্ত খাবার গ্রহণের কারণে ভুঁড়ি যাতে বেড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। বিশেষ করে আমাদের পেট ৮০ শতাংশ ভরা থাকা অবস্থায় না খাওয়াই ভালো। বা পুরো পেট খাবার দিয়ে না ভরে ২০ শতাংশ ফাঁকা রাখা উচিত।

জাপানি সংস্কৃতি হলো ‘হারা হাচি বু’। এর মানে হলো দশের মধ্যে আট অংশ পেট। তার মানে পেট পুরে খাওয়া। জাপানের ওকিনাওয়া দ্বীপের মানুষের মধ্যে এই সংস্কৃতির রয়েছে। তারা কখনো পেট খাবার দিয়ে ভর্তি করে না। তারা খাবার খেলেও পেট ২০ শতাংশ ফাঁকা রাখে। এই অভ্যাসের জন্যই তারা দীর্ঘদিন বাঁচেন। ওকিনাওয়া দ্বীপের মানুষরা দীর্ঘ আয়ু ও সুস্বাস্থ্যের জন্য পরিচিত।

‘হারা হাচি বু’র বেশ কিছু উপকারিতা রয়েছে। সবচেয়ে বড় উপকারিতা হলো- এই পদ্ধতি মেনে খাবার খেলে ওজন বাড়ার কোনও ভয় নেই। যাদের ওজন বেশি, তারাও ওজন কমিয়ে ফেলতে পারেন এভাবে খাবার খাওয়ার অভ্যাস করলে।

‘হারা হাচি বু’ হজম শক্তি বাড়াতে সাহায্য করে। বাঙালিদের অনেকেই অম্বল, বদহজম, অ্যাসিডিটি, গ্যাসের সমস্যায় ভোগেন। এই পদ্ধতি মেনে খাবার খেলে হজম সংক্রান্ত সমস্যা কমে যায়।

এই পদ্ধতিটি মন দিয়ে খাবার খাওয়ার ওপর জোর দেয়। সাধারণত আমরা যখন খেতে বেশি, তখন অন্যমনস্ক থাকি। যার ফলে খাবার খেয়ে প্রায়ই তৃপ্তিবোধ করি না। অতৃপ্তি থেকে পুনরায় বা বারবার খাবার খাওয়ার অভ্যাস তৈরি হয়। ‘হারা হাচি বু’ মন দিয়ে খাবার খাওয়ার সুঅভ্যাস তৈরি করে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

স্ট্রোক ঠেকাতে ৪০ পেরোলেই এই ৩ শরীরচর্চা করুন

স্ট্রোক ঠেকাতে ৪০ পেরোলেই এই ৩ শরীরচর্চা করুন

কমলালেবুর খোসা দিয়ে বানান সুগন্ধি সাবান

কমলালেবুর খোসা দিয়ে বানান সুগন্ধি সাবান

ত্বকের উজ্জ্বলতা ফেরায় কুমড়া

ত্বকের উজ্জ্বলতা ফেরায় কুমড়া

কেউ বিদ্যুৎস্পৃষ্ট হলে প্রথম ৫ মিনিটে যা করবেন

কেউ বিদ্যুৎস্পৃষ্ট হলে প্রথম ৫ মিনিটে যা করবেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম