Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

সঙ্গীকে ধোঁকা কেন দেয় মানুষ?

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৫, ০৩:৫৫ পিএম

সঙ্গীকে ধোঁকা কেন দেয় মানুষ?

অল্প অল্প করে জমানো ক্ষোভ একসময় রাগ হয়ে ফেটে পড়ে, তখন আসে ধোঁকা— সংগৃহীত ছবি

Advertisement

দীর্ঘদিন প্রেম করছেন। হঠাৎ খেয়াল করলেন আপনার সঙ্গী ধোঁকা দিতে শুরু করেছেন। কোনো কারণ ছাড়াই। এমন আসলে কেন হয়? সত্যি বলতে, সম্পর্কে ধোঁকা ব্যাপারটি হুট করেই আসে না। অনেক দিন ধরে অনেক কিছু জমে তৈরি হয় একটি ধোঁকার পাহাড়।

বিশেষজ্ঞরা বলেন, এই ধোঁকা ব্যাপারটা কিন্তু আগে থেকেই একটা ছকের মধ্যে বাঁধা থাকে। যেখানে একজন সেই ছক তৈরি করে, আরেকজন সেই ছকের মধ্যে পড়ে যান। তবে এর নেপথ্যে আরও অনেক কারণ রয়েছে।

এই যেমন—অনেক দিন সম্পর্কে থাকার পর একঘেয়েমি ঘিরে ধরে আপনাকে। তাই প্রতিদিন একঘেয়ে জীবন থেকে কিংবা বলা ভালো একঘেয়ে প্রেমসম্পর্ক থেকে সরিয়ে নেওয়ার জন্য মানুষ নতুন কিছুর দিকে ঝুঁকতে শুরু করেন। আর তার ফলেই পুরোনো সম্পর্কে ছেদ পড়ে যায়।

এছাড়া অনেকে আবার প্রতিশোধস্পৃহা থেকেও সঙ্গীকে ধোঁকা দিতে শুরু করেন। আগের কোনো সম্পর্কে ধোঁকা খাওয়ার পর মনের মধ্যে জিত পুষে রাখেন অনেকেই। সেই জিতেই প্রতিফলিত হয় পরের সম্পর্কে। যার কারণে ধোঁকা দেওয়া শুরু হয়।

অনেকে আবার সম্পর্কে থেকেও খুশি থাকেন না, ওসব ক্ষেত্রে সুখ খোঁজার জন্য অন্য আরেকটি সম্পর্কের আশ্রয় নিয়ে থাকেন। আর সে কারণে পুরোনো সম্পর্কের সঙ্গে ধোঁকার আলাপ চলে আসে।

একটা সম্পর্ক থেকে বের হতে বেশিরভাগ মানুষ ধোঁকাকে হাতিয়ার করে থাকেন। যদিও সঙ্গীকে হঠাৎ করেই খারাপ লাগা শুরু হয়, কিন্তু তারপরও কিছুতেই তাকে ছাড়া না যায়। সে কারণে অনেকেই ধোঁকার সাহায্য পুরোনো প্রেমকে বিদায় বলেন। 

বিশেষজ্ঞরা বলছেন—প্রেমের সম্পর্ক ভাঙতে এই হাতিয়ারের কোনো বিকল্প নেই।

Advertisement

Advertisement

আরও পড়ুন

স্ট্রোক ঠেকাতে ৪০ পেরোলেই এই ৩ শরীরচর্চা করুন

স্ট্রোক ঠেকাতে ৪০ পেরোলেই এই ৩ শরীরচর্চা করুন

কমলালেবুর খোসা দিয়ে বানান সুগন্ধি সাবান

কমলালেবুর খোসা দিয়ে বানান সুগন্ধি সাবান

ত্বকের উজ্জ্বলতা ফেরায় কুমড়া

ত্বকের উজ্জ্বলতা ফেরায় কুমড়া

কেউ বিদ্যুৎস্পৃষ্ট হলে প্রথম ৫ মিনিটে যা করবেন

কেউ বিদ্যুৎস্পৃষ্ট হলে প্রথম ৫ মিনিটে যা করবেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম