মারুফ কামাল খান। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
মারুফ কামাল খান দেশের একজন বিশিষ্ট সাংবাদিক, লেখক ও বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব। তিনি দীর্ঘ সময় সাংবাদিকতার সঙ্গে যুক্ত থেকে বিভিন্ন পত্রিকা ও গণমাধ্যমে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি লেখালেখি ও সমসাময়িক রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে সক্রিয় রয়েছেন। বর্তমানে তিনি দৈনিক ‘প্রতিদিনের বাংলাদেশ’ এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠন করেছে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। তার নেতৃত্বে গঠিত সরকারের কার্যক্রম নিয়ে একটি ছড়া লিখেছেন মারুফ কামাল।
শনিবার (১৪ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ছড়াটি পোস্ট করেছেন মারুফ কামাল। সেখানে সরকারের প্রশংসার পাশাপাশি সতর্কবার্তাও দিয়েছেন তিনি।
তার ছড়াটি হুবহু যুগান্তরের পাঠকদের জন্য তুলে ধরা হলো-
তার গতি আছে, জ্যোতি আছে,
অল্প স্বজনপ্রীতি আছে।
রয়েছে বেগ, আছে আবেগ,
সঙ্গী কিছু অচল সাবেক।
ভালো কিছু করতে ব্যাকুল,
আছে কিছু ত্রুটি ও ভুল।
ফেরেববাজের গন্ধ পাও?
চটজলদি দূর হটাও।
এড়াও স্তুতি বন্দনা,
সূচনাটা মন্দ না।
একশতে মার্কস দিলাম আশি,
সামনে হবে কম বা বেশি।
