Logo
Logo
×

Advertisement

সাহিত্য

রবীন্দ্রনাথ ও নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষ্যে ‘নৃত্যগীতি ও প্রবন্ধপাঠ’ অনুষ্ঠিত

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৯:৪৩ পিএম

রবীন্দ্রনাথ ও নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষ্যে ‘নৃত্যগীতি ও প্রবন্ধপাঠ’ অনুষ্ঠিত

ফাইল ছবি

Advertisement

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষ্যে ইতিহাস ও ঐতিহ্যের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘নৃত্যগীতি ও প্রবন্ধপাঠ’ অনুষ্ঠান। 

বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এ ‘নৃত্যগীতি ও প্রবন্ধপাঠ’ অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। এছাড়া অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পাওয়ান বঢ়ে। 

শিক্ষাবিদ অধ্যাপক নিরঞ্জন অধিকারীর সভাপতিত্বে প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তারিক মনজুর ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ রেজা। ইতিহাস ও ঐতিহ্য পরিষদের সাধারণ সম্পাদক ও ইতিহাস গবেষক আশরাফুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এবং সভাপতি বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন পাহাড়ী বীরপ্রতীক ধন্যবাদ জ্ঞাপন করেন।

ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের সহযোগিতায় রবীন্দ্র ও নজরুল জয়ন্তীর এ আয়োজনে খ্যাতিমান নৃত্যগুরু শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদের পরিচালনায় নৃত্যাঞ্চলের শিল্পীদের মনোমুগ্ধকর ‘নৃত্যগীতি’ অনুরাগীদের মুগ্ধ করে। এই পর্বে রবীন্দ্রনাথ ও নজরুলের ১৪টি জনপ্রিয় গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করেন শিল্পীরা।   

আয়োজনে রাজধানী ঢাকা ও সংলগ্ন এলাকার ১৩টি বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর আঁকা রবীন্দ্রনাথ ও নজরুলের প্রতিকৃতি প্রদর্শিত হয়। 

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী ক্ষুদে শিল্পীদের হাতে স্বীকৃতি সনদ তুলে দেন জুরি বোর্ডের প্রধান ও গ্যালারি চিত্রকের প্রতিষ্ঠাতা শিল্পী মো. মনিরুজ্জামান, বীকন ফার্মাসিউটিকেলসের ভাইস প্রেসিডেন্ট এস এম মাহমুদুল হক পল্লব এবং ইতিহাস ও ঐতিহ্য পরিষদের সহ-সভাপতি রবিউল ইসলাম মিল্টন। 

নৃত্যশিল্পী শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদকে উত্তরণীয় পরিয়ে সম্মানিত করেন ভারতীয় হাইকমিশন ঢাকার প্রথম সচিব গোকুল ভি কে। অনুষ্ঠানে আয়োজন সহযোগী ছিল সাংস্কৃতিক বিদ্যাপীঠ তপোবন, নৃত্যাঞ্চল ও বহুমাত্রিক ডটকম।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পশ্চিমবঙ্গের স্কুল পাঠ্যসূচিতে বড় পরিবর্তন, বাদ পড়ছে রবীন্দ্রনাথের কবিতা

পশ্চিমবঙ্গের স্কুল পাঠ্যসূচিতে বড় পরিবর্তন, বাদ পড়ছে রবীন্দ্রনাথের কবিতা

নজরুলের ইসলামি সংগীতে আল্লাহপ্রেমের অনুরণন

নজরুলের ইসলামি সংগীতে আল্লাহপ্রেমের অনুরণন

দেহের সঙ্গে আত্মার যে সম্পর্ক, নজরুলের সঙ্গে বাংলাদেশের সেই সম্পর্ক

আবদুল হাই শিকদার দেহের সঙ্গে আত্মার যে সম্পর্ক, নজরুলের সঙ্গে বাংলাদেশের সেই সম্পর্ক

নজরুল বর্ষ উপলক্ষে রাজশাহীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নজরুল বর্ষ উপলক্ষে রাজশাহীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নজরুল যদি আজকের বাংলাদেশে ‘বিদ্রোহী’ হতেন

নজরুল যদি আজকের বাংলাদেশে ‘বিদ্রোহী’ হতেন

যে কোনো আন্দোলন-সংগ্রামে অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল: রিজভী

যে কোনো আন্দোলন-সংগ্রামে অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল: রিজভী

আরও পড়ুন

সৃজন পাঠচক্রে ‘সাড়া দাও প্রাচীন পাথর’ ও ‘বৈষম্যের ধারণা’

সৃজন পাঠচক্রে ‘সাড়া দাও প্রাচীন পাথর’ ও ‘বৈষম্যের ধারণা’

সহস্র বছরের দূরত্ব

সহস্র বছরের দূরত্ব

ছন্দে ছন্দে গণহত্যার ইতিহাস

ছন্দে ছন্দে গণহত্যার ইতিহাস

ঐতিহ্য প্রকাশ করবে কবি ও সম্পাদক ‘আবদুল হাই শিকদার-রচনাবলী’

ঐতিহ্য প্রকাশ করবে কবি ও সম্পাদক ‘আবদুল হাই শিকদার-রচনাবলী’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম