Logo
Logo
×

Advertisement

অন্যান্য

আ.লীগ সরকারের ডিসি-এসপিদের দিয়ে ভোট কাটানো হয়েছে: সংস্কৃতিমন্ত্রী

Icon

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ১০:৪২ পিএম

আ.লীগ সরকারের ডিসি-এসপিদের দিয়ে ভোট কাটানো হয়েছে: সংস্কৃতিমন্ত্রী

বক্তব্য দিচ্ছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী । ছবি: যুগান্তর

Advertisement

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা সংবিধান অনুযায়ী স্বাধীনভাবে দায়িত্ব পালনের কথা থাকলেও অতীতে তাদের ওপর প্রভাব খাটিয়ে ভোট কাটানোসহ নানা অনিয়ম করানো হয়েছে।  বিগত ফ্যাসিস্ট সরকার বিশেষ করে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) বাধ্য করে এসব কর্মকাণ্ডে সম্পৃক্ত করা হয়েছিল।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে মাগুরার মহম্মদপুর উপজেলার উপজেলা ডাক বাংলোর ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দিতে হবে। কোনো ধরনের রাজনৈতিক বা অন্য কোনো চাপ প্রয়োগ গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করে। তিনি ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির পুনরাবৃত্তি না হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জানানো হয়, নতুন ডাকবাংলো ভবনের নির্মাণ ব্যয় ধরা হয়েছে দুই কোটি ২২ লাখ টাকা। আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ডুপ্লেক্স এই ভবনটি নির্মিত হলে এলাকার প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে।

মাগুরা জেলা প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. আলী আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী হাসিনা মমতা।

এ সময় আরও উপস্থিত ছিলেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. রোকনুজ্জামান খান, মো. ফারুক হোসেন, আমিনুর রহমান খান, প্রেস ক্লাব মহম্মদপুরের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রীর জাতীয় জাদুঘর পরিদর্শন

চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রীর জাতীয় জাদুঘর পরিদর্শন

লংমার্চের নামে গাড়িমার্চ চলছে: মন্ত্রী নিতাই রায়

লংমার্চের নামে গাড়িমার্চ চলছে: মন্ত্রী নিতাই রায়

আব্বাসউদ্দীনের ভাওয়াইয়া গান নিয়ে উৎসব করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী

আব্বাসউদ্দীনের ভাওয়াইয়া গান নিয়ে উৎসব করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতি বিষয়ক সমঝোতা স্মারক

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতি বিষয়ক সমঝোতা স্মারক

পতিত আওয়ামী লীগ সরকার আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য ম্লান করেছে: সংস্কৃতিমন্ত্রী

পতিত আওয়ামী লীগ সরকার আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য ম্লান করেছে: সংস্কৃতিমন্ত্রী

কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত

কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত

আরও পড়ুন

রূপপুর গ্রিডে বিদ্যুৎ দেওয়ার আগের ধাপগুলো

রূপপুর গ্রিডে বিদ্যুৎ দেওয়ার আগের ধাপগুলো

পর্যটনের আনন্দ যেন স্থানীয়দের দুঃখগাথায় পরিণত না হয়

পর্যটনের আনন্দ যেন স্থানীয়দের দুঃখগাথায় পরিণত না হয়

আইসিসিডিআর,বি-স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রতি কেজি সাদা ভাতে ৩০৫ মাইক্রোগ্রাম সিসা

প্রতি কেজি সাদা ভাতে ৩০৫ মাইক্রোগ্রাম সিসা

ছক কষে পোশাক খাতে অস্থিরতা

ছক কষে পোশাক খাতে অস্থিরতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম