Logo
Logo
×
   

Advertisement

অন্যান্য

কাদের মির্জা ও তার পরিবারের বিরুদ্ধে ৩ মামলা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পিএম

কাদের মির্জা ও তার পরিবারের বিরুদ্ধে ৩ মামলা

আবদুল কাদের মির্জা। ফাইল ছবি

Advertisement

নোয়াখালীর কোম্পানীগঞ্জের সাবেক মেয়র আবদুল কাদের মির্জা, তার স্ত্রী আখতার জাহান বকুল ও ছেলে মির্জা মাসরুর কাদের তাশিকের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুদকের প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

দুদক জানিয়েছে, আবদুল কাদের মির্জার বিরুদ্ধে ১ কোটি ১৯ লাখ ৯৬ হাজার ৯৫০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় মামলা হবে।

তার স্ত্রী আখতার জাহান বকুলের বিরুদ্ধে ১ কোটি ৫০ লাখ ৮৩ হাজার ৪০০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক মামলা হবে। এতে স্বামী আবদুল কাদের মির্জাকে সহায়তাকারী হিসেবে আসামি করা হবে। এ মামলায় ২৭(১) ধারার সঙ্গে দণ্ডবিধির ১০৯ ধারা যুক্ত হবে।

এছাড়া ছেলে মির্জা মাসরুর কাদের তাশিকের বিরুদ্ধে ৮১ লাখ ৭৩ হাজার ৭৪৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ মামলায়ও তার বাবা আবদুল কাদের মির্জাকে সহায়তাকারী হিসেবে আসামি করা হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম