Logo
Logo
×

Advertisement

জাতীয়

১৬ শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ০৫:০৫ পিএম

১৬ শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন

ফাইল ছবি

Advertisement

ব্যক্তির নামে থাকা জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে ১৬ কলেজ ও মহাবিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। এসব কলেজ থেকে শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা ও তাদের আত্মীয়-স্বজনদের নাম বাদ দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের বেসরকারি কলেজ শাখা-৬ এর উপসচিব কাজী নুরুল ইসলাম সই করা একটি চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, প্রধান উপদেষ্টার কার্যালয়ের পত্র সংখ্যা-০৩.০০.২৬৯০,০৭০.৯৯.০০১.২৫-৪৭, তারিখ: ১৫ মে ২০২৫ এবং মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভায় সিদ্ধান্ত বাস্তবায়ন পরিবীক্ষণ অধিপাখার ০৯-০২-২০২৫ খ্রি. তারিখের ০৪.০০.০০০০,৩১২.১৯.০০১.২১ নং স্মারকে জারিকৃত চিঠির নির্দেশনার আলোকে নিম্নোক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের নাম পরিবর্তন করা হলো।

নাম পরিবর্তন করা শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো- নাটোর সদর বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজের নাম নাটোর সদরের চন্দ্রকোলা ডিগ্রি কলেজ, চাঁদপুরের কচুয়ার শেখ মুজিবর রহমান কলেজের নাম রহিমানগর ডিগ্রি কলেজ, খুলনার দিঘলিয়ার এস এম মোস্তফা রশিদী সুজা গার্লস কলেজের নাম পথের বাজার গার্লস কলেজ, মেহেরপুর সদরের, মহিউদ্দিন ডিগ্রি কলেজের নাম মেহেরপুর পৌর ডিগ্রি কলেজ।

ভোলা সদরের বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজের নাম বাংলাবাজার ডিগ্রি কলেজ, তজুমুদ্দিনের তজুমদ্দিন হোসনেআরা চৌধুরী মহিলা কলেজের নাম তজুমুদ্দিন মহিলা কলেজ, লালমোহনের হাজী মো. নুবুল ইসলাম চৌধুরী ডিগ্রি কলেজের নাম লালমোহন ডিগ্রি কলেজ, নুরনবী চৌধুরী মহাবিদ্যালয়ের নাম বদরপুর মহাবিদ্যালয়, চরফ্যাশনের আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজের নাম ওসমানগঞ্জ ইউনাইটেড কলেজ।

অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের নাম চেয়ারম্যান বাজার আইডিয়াল কলেজ, নীলিমা জ্যাকব মহিলা কলেজের নাম দুলার হাট মডেল কলেজ, দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের নাম দক্ষিণ আইচা কলেজ, অধ্যক্ষ নজরুল ইসলাম টিচার্স ট্রেনিং কলেজের নাম ভোলা টিচার্স ট্রেনিং কলেজ।

মনপুরার সাকুচিয়া আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব মহাবিদ্যালয়ের নাম সাকুচিয়া মহাবিদ্যালয়, ঝালকাঠি সদরের আকলিমা মোয়াজ্জেম হোসেন ডিগ্রি কলেজের নাম বাসন্ডা কলেজ, পটুয়াখালীর রাঙ্গাবালীর মাহাবুবুর রহমান কলেজের নাম বড় বাইশদিয়া কলেজ নামকরণ করা হয়।

চিঠিতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘অসমাপ্ত আত্মজীবনী’র বিক্রি বন্ধ করবে না ইউপিএল

‘অসমাপ্ত আত্মজীবনী’র বিক্রি বন্ধ করবে না ইউপিএল

বঙ্গবন্ধুর ৫১তম শাহাদতবার্ষিকী আজ

বঙ্গবন্ধুর ৫১তম শাহাদতবার্ষিকী আজ

‘শেখ মুজিবের ৭ মার্চের ভাষণে জাতির জন্য সঠিক নির্দেশনা ছিল না’

‘শেখ মুজিবের ৭ মার্চের ভাষণে জাতির জন্য সঠিক নির্দেশনা ছিল না’

‘শেখ মুজিবের মুক্তির জন্য কমিটিতে সেক্রেটারি ছিলেন গোলাম আজম’

‘শেখ মুজিবের মুক্তির জন্য কমিটিতে সেক্রেটারি ছিলেন গোলাম আজম’

সংসদে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানালেন জামায়াতের এমপি

সংসদে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানালেন জামায়াতের এমপি

শেখ মুজিবের হত্যাকাণ্ড নিয়ে মাহাথিরের আলোচিত মন্তব্য নিয়ে যা জানা গেল

শেখ মুজিবের হত্যাকাণ্ড নিয়ে মাহাথিরের আলোচিত মন্তব্য নিয়ে যা জানা গেল

আরও পড়ুন

আনিসুল হকের ভাইয়ের স্ত্রী জেবুন্নেসার ৫ কোটি টাকা অবরুদ্ধের আদেশ

আনিসুল হকের ভাইয়ের স্ত্রী জেবুন্নেসার ৫ কোটি টাকা অবরুদ্ধের আদেশ

সালমানের পোস্ট সরানোর পরও জামায়াত আমিরের স্ট্যাটাস নিয়ে প্রশ্ন তথ্য উপদেষ্টার

সালমানের পোস্ট সরানোর পরও জামায়াত আমিরের স্ট্যাটাস নিয়ে প্রশ্ন তথ্য উপদেষ্টার

রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম

রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম

মার্কিন পারমাণবিক চুক্তির প্রভাব পড়বে না রূপপুরে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মার্কিন পারমাণবিক চুক্তির প্রভাব পড়বে না রূপপুরে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম