Logo
Logo
×

Advertisement

জাতীয়

দলিল থাকলেও যে পাঁচ ধরনের জমির দখল ছাড়তে হবে

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১২:৪৯ পিএম

দলিল থাকলেও যে পাঁচ ধরনের জমির দখল ছাড়তে হবে

দলিল থাকা সত্ত্বেও ভূমি মন্ত্রণালয় ২০২৫ সালের মধ্যে পাঁচ ধরনের জমির দখল ছাড়ার নির্দেশ দিয়েছে। ছবি: সংগৃহীত

Advertisement

দলিল থাকা সত্ত্বেও ভূমি মন্ত্রণালয় ২০২৫ সালের মধ্যে পাঁচ ধরনের জমির দখল ছাড়ার নির্দেশ দিয়েছে। সম্প্রতি প্রকাশিত একাধিক সরকারি পরিপত্র ও প্রজ্ঞাপনে স্পষ্টভাবে জানানো হয়েছে, এসব জমি অবৈধভাবে দখলে থাকলে তা ছাড়তে হবে এবং প্রয়োজন হলে নেওয়া হবে আইনি ব্যবস্থাও। 

সরকারি নির্দেশনায় বলা হয়েছে— ‘দলিল যার, ভূমি তার’ এই ধারণা সবক্ষেত্রে প্রযোজ্য নয়। কারণ অনেক ক্ষেত্রে দলিল বৈধ হলেও, মালিকানা ও দখলের আইনগত ভিত্তি নেই। 

যে পাঁচ ধরনের জমির দখল ছাড়তে হবে

সরকার যেসব জমিকে চিহ্নিত করেছে—

১. সাব-কবলা দলিল: যেসব সাব-কবলা দলিল উত্তরাধিকার বণ্টন না করে করা হয়েছে এবং কোনো ওয়ারিশকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো বাতিলযোগ্য। বঞ্চিত উত্তরাধিকারী আদালতে মামলা করলে দখলদারের দলিল খারিজ হয়ে যেতে পারে।

২. হেবা দলিল: যেসব হেবা দলিল দাতার সম্পূর্ণ মালিকানায় ছিল না, সঠিক প্রক্রিয়ায় গ্রহণ না করা বা শর্ত ভঙ্গ করে করা হয়েছে, সেগুলোও বাতিলযোগ্য।

৩. জাল দলিল: বর্তমানে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার কারণে জাল দলিল শনাক্ত করা সহজ হয়েছে। সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির মাধ্যমে তৈরি দলিলও বাতিল হবে, যদি প্রকৃত মালিক যথাযথ প্রমাণ উপস্থাপন করেন।

৪. খাস খতিয়ানের সম্পত্তি: সরকারি খাস খতিয়ানে থাকা জমি যদি কেউ নিজের নামে করে বিক্রি করে থাকে, তবে সেই দলিল বাতিল হবে এবং জমি সরকারের নিয়ন্ত্রণে ফিরে যাবে। প্রয়োজনে জেলা প্রশাসককে আইনি লড়াইয়ের নির্দেশ দেওয়া হয়েছে।

৫. অর্পিত সম্পত্তি: যুদ্ধ-পরবর্তী সময়ের পরিত্যক্ত অর্পিত সম্পত্তি ব্যক্তিগতভাবে দখলে রাখা যাবে না। এসিল্যান্ডের মাধ্যমে এসব জমি চিহ্নিত করে সরকারকে বুঝিয়ে দেওয়ার নির্দেশ রয়েছে। 

আইনি নির্দেশনা ও ভবিষ্যৎ পরিকল্পনা

সরকারি পরিপত্র অনুযায়ী, এসব জমির দখলদারিত্ব শুধুমাত্র আদালতের রায় ব্যতীত টিকিয়ে রাখা যাবে না। ফলে যারা বছরের পর বছর এসব জমি ভোগ করে আসছিল, তাদের এখনই আইনি প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে—সরকারের নিজস্ব সম্পত্তি পুনরুদ্ধার এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা। এতে একদিকে যেমন বৈধ জমির মালিকরা তাদের অধিকার ফিরে পাবেন, অন্যদিকে সরকারের রাজস্ব আয়ও বাড়বে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যৌথ সম্পত্তি ভাগ করতে বাটোয়ারা মামলা, জানুন নিয়ম

যৌথ সম্পত্তি ভাগ করতে বাটোয়ারা মামলা, জানুন নিয়ম

সম্পত্তি দান ও হেবা: রেজিস্ট্রেশনের নিয়ম ও বাতিলের আইনি বিধান

সম্পত্তি দান ও হেবা: রেজিস্ট্রেশনের নিয়ম ও বাতিলের আইনি বিধান

বাড়ি নির্মাণে কতটুকু জায়গা ছাড়তে হবে, কী বলছে আইন?

বাড়ি নির্মাণে কতটুকু জায়গা ছাড়তে হবে, কী বলছে আইন?

জমির দলিল লেখায় সামান্য ভুলেই বিপদ, যে ৭ বিষয়ে সতর্ক থাকবেন

জমির দলিল লেখায় সামান্য ভুলেই বিপদ, যে ৭ বিষয়ে সতর্ক থাকবেন

আপনার নামে কোথায় কোথায় জমি, ঘরে বসেই জানবেন যেভাবে

আপনার নামে কোথায় কোথায় জমি, ঘরে বসেই জানবেন যেভাবে

দলিল আসল না নকল? জাল দলিল চেনার ৯ উপায়

দলিল আসল না নকল? জাল দলিল চেনার ৯ উপায়

আরও পড়ুন

গোপালগঞ্জে প্রয়োজনে বল প্রয়োগ করবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জে প্রয়োজনে বল প্রয়োগ করবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

রূপপুর বিদ্যুৎ কেন্দ্র দেশবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষার ফল: মাহবুব আনাম

রূপপুর বিদ্যুৎ কেন্দ্র দেশবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষার ফল: মাহবুব আনাম

এক হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি

এক হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি

আজান নিয়ে কী বলতে চাইলেন এমপি, বুঝলেন না স্পিকার-মন্ত্রী

আজান নিয়ে কী বলতে চাইলেন এমপি, বুঝলেন না স্পিকার-মন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম