Logo
Logo
×

Advertisement

জাতীয়

মোবাইলে সহজেই জমি পরিমাপ করার টেকনিক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০২:৩৬ পিএম

মোবাইলে সহজেই জমি পরিমাপ করার টেকনিক

শুধু মোবাইল ফোন থাকলে নিজেই জমি পরিমাপ করা সম্ভব। ছবি: সংগৃহীত

Advertisement

আজকাল নতুন জমি কেনার বা প্লটের সঠিক পরিমাপ জানতে গেলে আর সার্ভেয়ারের কাছে যাওয়ার দরকার নেই। শুধু মোবাইল ফোন থাকলেই আপনি নিজেই জমি পরিমাপ করতে পারবেন। এর জন্য কিছু নির্দিষ্ট অ্যাপ ডাউনলোড করলেই হবে। এছাড়া প্লটের দিকও সহজে চেক করা সম্ভব।

GPS Field Area Measure অ্যাপ ব্যবহার করে জমি পরিমাপ

GPS Field Area Measure অ্যাপটি গুগল প্লে স্টোরে ফ্রি ও পেইড উভয় ভার্সনে পাওয়া যায় এবং এটি ইতিমধ্যেই এক কোটি বারও বেশি ডাউনলোড হয়েছে। জমি পরিমাপ করার জন্য স্টেপগুলো হলো—

  • প্রথমে অ্যান্ড্রয়েড ডিভাইসে Google Play Store থেকে অ্যাপটি ডাউনলোড করুন। iOS ব্যবহারকারীরা App Store থেকে এটি ডাউনলোড করতে পারবেন।
  • অ্যাপ ওপেন করার পর GPS ব্যবহার করার পারমিশন দিন।
  • জমি পরিমাপের জন্য দুটি মোড পাবেন – Manual Measuring এবং GPS Measuring।
  • নতুন পরিমাপ শুরু করতে ‘Create New’ বাটনে ক্লিক করুন। এরপর এলাকা, দূরত্ব বা POI অপশন থেকে যে কোনো একটি সিলেক্ট করুন।
  • Manual Measuring এ আপনি পয়েন্ট টু পয়েন্ট জমির মাপ দিতে পারবেন। GPS Measuring এ আপনার মোবাইল ফোন নিয়ে জমির চারপাশ হাঁটতে হবে, অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে পরিমাপ রেকর্ড করবে।
  • পরিমাপ শেষ হলে সেটি সেভ বা শেয়ার করা যাবে। 

GPS Field Area Measure Tool অ্যাপ

আরেকটি জনপ্রিয় অ্যাপ হলো GPS Field Area Measure Tool। এটি Google Play Store-এ ফ্রি ও পেইড দুই ধরনের ভার্সনে পাওয়া যায়। ব্যবহার পদ্ধতি প্রায় একই:

  • অ্যাপটি ডাউনলোড করে ওপেন করুন।
  • GPS অ্যাক্সেসের অনুমতি দিন।
  • ক্রিয়েট নিউ (+) আইকনে ট্যাপ করুন এবং দূরত্ব, এলাকা বা পয়েন্ট অপশন বেছে নিন।
  • Manual বা Walking (GPS) মোডের মাধ্যমে জমি পরিমাপ করুন। Walking মোডে ডিভাইসটি নিয়ে জমির চারপাশ হাঁটতে হবে।

এই ধরনের অন্যান্য অ্যাপ: Easy Area: Land Area Measure, GPS Area Calculator, GPS Land Field Area Measure।

নোট: এই অ্যাপগুলিতে GPS প্রযুক্তি ব্যবহার করা হয়। তবে পরিমাপ শতভাগ সঠিক নাও হতে পারে এবং আইনি কাজে ব্যবহার করা যায় না। শুধুমাত্র আনুমানিক আয়তন জানার জন্য এটি কার্যকর।

iPhone-এ প্লটের দিক দেখার পদ্ধতি

  • আইফোনে Compass অ্যাপ খুলুন। লাল তীর সবসময় উত্তর নির্দেশ করবে।
  • ফোনটি সমতল রাখুন। কম্পাসের সুই স্থির হবে।
  • কম্পাসে N, S, W, E এবং NE, NW, SE, SW চিহ্ন ব্যবহার করে প্লটের দিক নির্ধারণ করুন।

Android-এ প্লটের দিক দেখার পদ্ধতি

  • Google Play Store থেকে Compass অ্যাপ ডাউনলোড করে ওপেন করুন।
  • ফোনটি হাতের তালুতে রাখুন। সুই অটোভাবে উত্তর দিকে ঘুরবে এবং প্লটের সঠিক দিক দেখাবে।

এভাবে মোবাইলের সাহায্যে সহজেই জমি পরিমাপ ও প্লটের দিক জানা সম্ভব।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঘুমের আগে রিলস ও খবর দেখা, মস্তিষ্কের জন্য কতটা ক্ষতিকর?

ঘুমের আগে রিলস ও খবর দেখা, মস্তিষ্কের জন্য কতটা ক্ষতিকর?

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন রাখা নিষিদ্ধ হচ্ছে

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন রাখা নিষিদ্ধ হচ্ছে

রিলসের নেশা ছাড়তে সাহায্য করবে যে নতুন অভ্যাস

রিলসের নেশা ছাড়তে সাহায্য করবে যে নতুন অভ্যাস

যৌথ সম্পত্তি ভাগ করতে বাটোয়ারা মামলা, জানুন নিয়ম

যৌথ সম্পত্তি ভাগ করতে বাটোয়ারা মামলা, জানুন নিয়ম

হঠাৎ রাশিয়ানদের ফোনে পারমাণবিক হামলার বার্তা, অতঃপর...

হঠাৎ রাশিয়ানদের ফোনে পারমাণবিক হামলার বার্তা, অতঃপর...

অকারণে বারবার মোবাইল দেখার অভ্যাসের নেপথ্যে কী?

অকারণে বারবার মোবাইল দেখার অভ্যাসের নেপথ্যে কী?

আরও পড়ুন

গোপালগঞ্জে প্রয়োজনে বল প্রয়োগ করবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জে প্রয়োজনে বল প্রয়োগ করবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

রূপপুর বিদ্যুৎ কেন্দ্র দেশবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষার ফল: মাহবুব আনাম

রূপপুর বিদ্যুৎ কেন্দ্র দেশবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষার ফল: মাহবুব আনাম

এক হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি

এক হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি

আজান নিয়ে কী বলতে চাইলেন এমপি, বুঝলেন না স্পিকার-মন্ত্রী

আজান নিয়ে কী বলতে চাইলেন এমপি, বুঝলেন না স্পিকার-মন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম