Logo
Logo
×

Advertisement

জাতীয়

হত্যা মামলায় সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের ৫ দিনের রিমান্ড

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৩:৪৭ পিএম

হত্যা মামলায় সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের ৫ দিনের রিমান্ড

Advertisement

জুলাই গণঅভ্যুত্থানকালে রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সিদ্দিক আজাদ শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী। অন্যদিকে আসামিপক্ষে রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন অ্যাডভোকেট নজরুল ইসলাম খান পাখি। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বুধবার দিবাগত মধ্যরাতে রাজধানীর মিরপুরের ডিওএইচএসের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকালে মিরপুর-১০ নম্বর ফলপট্টি এলাকায় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর এজাহারভুক্ত আসামিসহ ৫০০-৭০০ জন সশস্ত্র ব্যক্তি হামলা চালায়। তারা বিভিন্ন দিক থেকে গুলি ছোড়ে, এতে দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। 

পরে তাকে প্রথমে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এবং পরে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই সকালে তার মৃত্যু হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মামলায় বিপাকে বিবিসি

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মামলায় বিপাকে বিবিসি

অর্থ আত্মসাৎ, সাবেক ভূমিমন্ত্রীর মামলার রায়ের তারিখ ঘোষণা

অর্থ আত্মসাৎ, সাবেক ভূমিমন্ত্রীর মামলার রায়ের তারিখ ঘোষণা

আওয়ামীপন্থি আইনজীবীদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ

আদালতে ‘জয় বাংলা’ স্লোগান আওয়ামীপন্থি আইনজীবীদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ

কিশোর হৃদয় হত্যা মামলায় সন্ত্রাসী বগার ৩ দিনের রিমান্ড

কিশোর হৃদয় হত্যা মামলায় সন্ত্রাসী বগার ৩ দিনের রিমান্ড

সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আটক ২

সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আটক ২

রেড ক্রিসেন্টের নির্বাচন, আদালত অবমাননার অভিযোগ

রেড ক্রিসেন্টের নির্বাচন, আদালত অবমাননার অভিযোগ

আরও পড়ুন

রেস্টুরেন্টে ছাত্রলীগ নেতার অবস্থানের অভিযোগ, স্টাফদের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ

রেস্টুরেন্টে ছাত্রলীগ নেতার অবস্থানের অভিযোগ, স্টাফদের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ

গাড়ি থেকে আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই

গাড়ি থেকে আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই

বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে হবে: জোবায়দা রহমান

বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে হবে: জোবায়দা রহমান

খিলগাঁও থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

খিলগাঁও থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম