Logo
Logo
×

Advertisement

জাতীয়

এসি বাসের ভাড়া নির্ধারণ করে দেবে সরকার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০২:৪১ পিএম

এসি বাসের ভাড়া নির্ধারণ করে দেবে সরকার

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সংগৃহীত ছবি

Advertisement

এসি বাসের ভাড়া নির্ধারণ করে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, শুধু নন এসি নয়, নন-এসি বাসের ভাড়াও নির্ধারণ করে দেওয়া হবে।

রোববার (২৯ মার্চ) দুপুরে সচিবালয়ের সড়ক, মহাসড়ক বিভাগের সভা কক্ষে সড়ক নিরাপত্তা জোরদার সংক্রান্ত সভা শেষে তিনি এ কথা বলেন। সভা শেষে কয়েকটি সিদ্ধান্ত তুলে ধরেন মন্ত্রী।

কয়েকটি দুর্ঘটনা ছাড়া এবারের ঈদযাত্রা স্বস্তির হয়েছে মন্তব্য করে মন্ত্রী বলেন, অতিরিক্ত ভাড়ার বিষয়ে যেখানে অভিযোগ পাওয়া গেছে সেখানে ব্যবস্থা নেয়া হয়েছে। শুধু নন এসি নয়, এসি বাসের ভাড়া নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়েছে।

তিনি জানান, আগামী ঈদেও নিরাপদে যেন মানুষ বাড়ি ফিরতে পারে সেজন্য কাজ করছে সরকার। যত্রতত্র হাইওয়েতে বাসের কাউন্টার থাকবে না। শতভাগ যাত্রী নামিয়ে গাড়ি ফেরিতে ওঠাতে হবে। সব পাবলিক পরিবহনে জিপিএস ট্রাকিং সিস্টেম থাকবে। রুট পরিবর্তন, ওভারস্পিডসহ বিভিন্ন অনিয়ম জিপিএসের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে।

সড়ক মন্ত্রী বলেন, সরকারি হিসাবে ঈদযাত্রার ১১ দিনে সড়ক, মহাসড়ক, নৌ ও রেলপথে মোট ১৭০ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে মহাসড়কে ৪৭ জন, নৌপথে আচারজন রেলপথে ১৭ জন ও অন্যান্য দুর্ঘটনায় বাকিদের মৃত্যু হয়। আগের বছর ১৮৭ জনের মৃত্যু হয়েছিল। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মিশরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭

মিশরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭

‘যারা পালিয়ে গেছে তারা দেশে আসুক, এটা আইন চায়’

‘যারা পালিয়ে গেছে তারা দেশে আসুক, এটা আইন চায়’

মোংলা বন্দরকে কেন্দ্র করে নতুন অর্থনৈতিক হাব হবে দক্ষিণাঞ্চল

মোংলা বন্দরকে কেন্দ্র করে নতুন অর্থনৈতিক হাব হবে দক্ষিণাঞ্চল

সামুদ্রিক অর্থনীতির সম্ভাবনাকে কাজে লাগাতে আন্তর্জাতিক সহযোগিতার ওপর জোর নৌমন্ত্রীর

সামুদ্রিক অর্থনীতির সম্ভাবনাকে কাজে লাগাতে আন্তর্জাতিক সহযোগিতার ওপর জোর নৌমন্ত্রীর

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৬

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৬

আধুনিকায়ন হচ্ছে পার্বতীপুর লোকোমোটিভ কারখানা, কেনা হবে ৩০ ইঞ্জিন

আধুনিকায়ন হচ্ছে পার্বতীপুর লোকোমোটিভ কারখানা, কেনা হবে ৩০ ইঞ্জিন

আরও পড়ুন

শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১ যুগোপযোগী করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী

শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১ যুগোপযোগী করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী

বাংলাদেশিদের জন্য ভিসা আরও সহজ করল জার্মানি

বাংলাদেশিদের জন্য ভিসা আরও সহজ করল জার্মানি

ক্লিন-গ্রিন ঢাকা কার্যক্রমে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে যুক্ত করবে সরকার

ক্লিন-গ্রিন ঢাকা কার্যক্রমে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে যুক্ত করবে সরকার

জাতিসংঘে বাংলাদেশ মিশনের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়ার সঞ্চিতা হক

জাতিসংঘে বাংলাদেশ মিশনের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়ার সঞ্চিতা হক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম