Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

বিচার দ্রুত হলে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরে আসবে: অ্যাটর্নি জেনারেল

Advertisement

Icon

বাসস

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৫:৩২ পিএম

বিচার দ্রুত হলে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরে আসবে: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। ফাইল ছবি

Advertisement

বিচার দ্রুত হলে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরে আসবে: অ্যাটর্নি জেনারেল

নির্মম ঘটনার বিচার যত দ্রুত হবে, বিচার ব্যবস্থার প্রতি দেশের মানুষের আস্থা ততো ফিরে আসবে বলে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। 

রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সি শিশু রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার বিচার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বৃহস্পতিবার (২১ মে) এ কথা বলেন। 

এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, দ্রুত বিচার প্রাপ্তি যে কোনো নাগরিকের মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত বিষয়। আমি মনে করি, এ রকম একটা নির্মম ঘটনার বিচার যত দ্রুত সম্ভব হবে, বিচার ও বিচার ব্যবস্থার প্রতি দেশের মানুষের আস্থা ততো ফিরে আসবে।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী দ্রুততম সময়ের মধ্যেই এ ঘটনার তদন্ত প্রতিবেদন দেবে বলে মনে করি। আর এ রকম মর্মন্তিক ঘটনার দ্রুত বিচার রাষ্ট্রের পক্ষ থেকে হলে, আগামী দিনে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটা থেকে আমরা রক্ষা পাবো। 

তিনি বলেন, আমি বিশ্বাস করি, দ্রুততম সময়ের মধ্যে এই মামলার বিচার করা সম্ভব।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম