Logo
Logo
×

Advertisement

জাতীয়

কুরবানি পশুর পা ভেঙে গেলে করণীয়

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৬:১৪ পিএম

কুরবানি পশুর পা ভেঙে গেলে করণীয়

Advertisement

কাল বাদে পরশু ঈদুল আজহা। এই ঈদে হালাল পশু কুরবানি করা ওয়াজিব। সামর্থবান মুসলিমরা পশু কিনতে ভিড় করছেন হরুহাটে। কুরবানির পশুর বিধান হলো-পশু ল্যাংড়া হলে জবাই করার স্থান পর্যন্ত হেঁটে যেতে অক্ষম হলে সেই পশু দিয়ে কুরবানি শুদ্ধ হবে না।

হাট থেকে পশু কিনে বাড়ি আনার সময় ধ্বস্তাধ্বস্তি বা অন্য কোনো কারণে কখনো যদি পশুর পা ভেঙে যায়—সেই পশু দিয়ে কি কোরবানি শুদ্ধ হবে?

ইসলামি গবেষকদের মতে, হাট থেকে আনার সময় কুরবানির পশুর পা ভেঙে যাওয়ার পর ওই পশু যদি এক পা খুড়ায় এবং ভাঙা পা মাটিতে লাগিয়ে হাটে—তাহলে উক্ত পশু দিয়ে কুরবানি করা শুদ্ধ হবে। যদিও সেই পায়ে পূর্ণ ভর না দেয়।

আর যদি ওই পশু তিন পায়ের ওপর ভর দিয়ে চলে এবং আক্রান্ত পা মাটিতে ফেলতে না পারে, বরং মাটি থেকে উঠিয়ে চলে—তবে সে পশু দিয়ে কুরবানি করা শুদ্ধ হবে না।

তবে কুরবানির জন্য পশু মাটিতে শোয়ানোর সময় ধস্তাধস্তির কারণে যদি পা ভেঙে যায়, তাহলে সে পশু দিয়ে কোরবানি করা শুদ্ধ হবে।

সতর্কতার বিষয় হলো, পশুকে কখনোই অহেতুক কষ্ট দেওয়া যাবে না। যথেষ্ট পরিমাণ মানুষ মিলে সতর্কতার সঙ্গে পশু মাটিতে শোয়াতে হবে। এবং ধারালো ছুরি দিয়ে দ্রুত জবাই করতে হবে।

রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘নিঃসন্দেহে আল্লাহ সব জিনিস উত্তম পদ্ধতিতে করার বিধান দিয়েছেন। সুতরাং যখন তুমি জবাই করবে, তখন উত্তম পদ্ধতিতে জবাই করবে। জবাইয়ের বস্তু ভালোভাবে ধার দিয়ে নেবে আর পশুটিকে স্বাভাবিকভাবে প্রাণ বের হওয়ার সুযোগ দেবে। (সহিহ্ মুসলিম: ১৯৫৫)।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘এতিমের হক’ খালে-পুকুরে

এতিমখানা ও কওমি মাদ্রাসাগুলোতে দুশ্চিন্তা ‘এতিমের হক’ খালে-পুকুরে

ক্রেতা না পেয়ে রাস্তায় ফেলে রাখা কুরবানির চামড়া উদ্ধার করল প্রশাসন

ক্রেতা না পেয়ে রাস্তায় ফেলে রাখা কুরবানির চামড়া উদ্ধার করল প্রশাসন

ক্রেতা না পেয়ে নদীতে শতাধিক কুরবানির পশুর চামড়া ফেলে দিলেন দুই ব্যবসায়ী

ক্রেতা না পেয়ে নদীতে শতাধিক কুরবানির পশুর চামড়া ফেলে দিলেন দুই ব্যবসায়ী

বগুড়ায় কুরবানির চামড়ার বাজারে ধস, বিপাকে ব্যবসায়ীরা

বগুড়ায় কুরবানির চামড়ার বাজারে ধস, বিপাকে ব্যবসায়ীরা

ফেনীতে কুরবানির পশু জবাই ও মাংস কাটতে গিয়ে আহত শতাধিক

ফেনীতে কুরবানির পশু জবাই ও মাংস কাটতে গিয়ে আহত শতাধিক

ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কুরবানি

ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কুরবানি

আরও পড়ুন

এসএসসিতে ফেল করাদের জন্য সুখবর নেই এ বছর

এসএসসিতে ফেল করাদের জন্য সুখবর নেই এ বছর

সাংবাদিকদের শামা ওবায়েদ সৌদির পাশে থাকবে ঢাকা, ভারতে চলমান আন্দোলন তাদের অভ্যন্তরীণ বিষয়

সৌদির পাশে থাকবে ঢাকা, ভারতে চলমান আন্দোলন তাদের অভ্যন্তরীণ বিষয়

সংস্কৃতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে শিল্পীদের ভূমিকা গুরুত্বপূর্ণ

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে শিল্পীদের ভূমিকা গুরুত্বপূর্ণ

মিষ্টির শূন্য আসনে ভোট গ্রহণের তারিখ ঘোষণা

মিষ্টির শূন্য আসনে ভোট গ্রহণের তারিখ ঘোষণা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম