Logo
Logo
×

Advertisement

জাতীয়

স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সব মন্ত্রণালয়কে প্রতিবন্ধীবান্ধব হিসেবে গড়ে তোলা হবে

Advertisement

Icon

তেজগাঁও (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১০:৪৬ পিএম

সব মন্ত্রণালয়কে প্রতিবন্ধীবান্ধব হিসেবে গড়ে তোলা হবে

Advertisement

সব মন্ত্রণালয় ও সরকারি কর্মসূচিকে ‘ডিসেবিলিটি ইনক্লুসিভ’ বা প্রতিবন্ধী বান্ধব হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন সরকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। 

তিনি বলেন, সরকার একটি সত্যিকারের ‘ইনক্লুসিভ বাংলাদেশ’ বা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে বদ্ধপরিকর। এটি আমাদের নির্বাচনি ইশতেহার এবং পলিটিকাল এজেন্ডার একটি অন্যতম প্রধান অংশ।

শনিবার (২৭ জুন) রাজধানীর মহাখালী ব্র্যাক সেন্টারে আয়োজিত এক অংশীজন সংলাপে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

 ‘অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পথে: প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও করণীয়’ শীর্ষক সংলাপটির আয়োজন করে ব্র্যাক এবং বি-স্ক্যান।

সরকার গঠনের পর গত চার মাসে গৃহীত পদক্ষেপের বিবরণ দিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্য চিকিৎসা ও অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে ইতোমধ্যেই দুটি উচ্চপর্যায়ের শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, এই ৪ মাসের মধ্যে সরকার প্রতিবন্ধী জনগোষ্ঠীর কাছে নিজে থেকে এগিয়ে এসেছে এবং তাদের অধিকার রক্ষায় কাজ শুরু করেছে।

প্রতিবন্ধী অধিকার নিয়ে কর্মরত সব ব্যক্তি ও সংস্থাকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, সরকারের সঙ্গে কার্যকর যোগাযোগের জন্য একটি ফ্রি এবং উন্মুক্ত একক ফোরাম বা প্ল্যাটফর্ম থাকা অত্যন্ত জরুরি, যেখানে সব পার্টনার সমান সুযোগ পাবেন। আপনারা নিজেদের মধ্যে আলোচনা করে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করুন, যাতে সরকার সরাসরি আপনাদের সঙ্গে বসে কৌশলগত সিদ্ধান্ত নিতে পারে।

প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের সংগঠনগুলোর দেওয়া সুনির্দিষ্ট প্রস্তাব ও দাবিগুলো পর্যালোচনা করে এবং তাদের সাথে আলোচনা সাপেক্ষে আগামী দিনে পলিসি লেভেলে একসঙ্গে কাজ করার আশ্বাস দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার প্রত্যয়ে সিডিডি’র ৩০ বছর পূর্তি

অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার প্রত্যয়ে সিডিডি’র ৩০ বছর পূর্তি

‘স্ত্রীর পূর্ণ নিয়ন্ত্রণে আছি, এতেও আমি খুশি’

‘স্ত্রীর পূর্ণ নিয়ন্ত্রণে আছি, এতেও আমি খুশি’

স্বাস্থ্য খাতকে ভবিষ্যৎমুখী করতে জাপানের প্রযুক্তিগত অংশীদারিত্ব চান স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য খাতকে ভবিষ্যৎমুখী করতে জাপানের প্রযুক্তিগত অংশীদারিত্ব চান স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে হবে

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে হবে

ডেঙ্গু ঠেকাতে কনটেন্ট ক্রিয়েটরদের মাঠে নামার আহ্বান

ডেঙ্গু ঠেকাতে কনটেন্ট ক্রিয়েটরদের মাঠে নামার আহ্বান

আরও পড়ুন

সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ধানমন্ডি লেক সাজবে নতুন রুপে, দুটি প্রকল্প অনুমোদন

ধানমন্ডি লেক সাজবে নতুন রুপে, দুটি প্রকল্প অনুমোদন

সরকার আলিয়া ধারার শিক্ষা ব্যবস্থাকে গুরুত্বের সঙ্গে দেখছে: ইআবি ভিসি

সরকার আলিয়া ধারার শিক্ষা ব্যবস্থাকে গুরুত্বের সঙ্গে দেখছে: ইআবি ভিসি

নোয়াখালীতে নতুন কূপে গ্যাস, দিনে ৫০-৭০ লাখ ঘনফুট উত্তোলনের আশা

নোয়াখালীতে নতুন কূপে গ্যাস, দিনে ৫০-৭০ লাখ ঘনফুট উত্তোলনের আশা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম