Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১০:৩২ পিএম

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

Advertisement

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আরও দুজন মারা গেছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১৯০ জন। বৃহস্পতিবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৪৮, চট্টগ্রাম বিভাগে ৩৪, ঢাকা দক্ষিণ সিটিতে ৩১, ঢাকা উত্তর সিটিতে ৪০, খুলনা বিভাগে ২২, ময়মনসিংহ বিভাগে ছয়, রাজশাহী বিভাগে সাত ও সিলেট বিভাগে দুজন রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা ও খুলনা বিভাগে একজন করে মারা গেছে। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট ২৪ জন মারা গেছে। তাদের মধ্যে ১২ জন পুরুষ ও ১২ জন নারী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু নিয়ে চলতি মাসে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ছয়জনে। এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে জুন মাসে—১৩ জন। আর জানুয়ারিতে দুই, ফ্রেবুয়ারিতে দুই ও মে মাসে একজনের মৃত্যু হয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭ হাজার ৭৪৭ জন। তাদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৭ হাজার ৬৮ জন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম