Logo
Logo
×

Advertisement

জাতীয়

দাখিল পরীক্ষায় এবার ২২৬ মাদ্রাসার সবাই ফেল

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১২:১০ পিএম

দাখিল পরীক্ষায় এবার ২২৬ মাদ্রাসার সবাই ফেল

Advertisement

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলে দেশের ২২৬টি মাদ্রাসার কোনো শিক্ষার্থীই পাশ করতে পারেনি। এ সংখ্যা মোট শূন্য পাশ করা শিক্ষাপ্রতিষ্ঠানের বড় অংশ।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশিত ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলে এ তথ্য উঠে এসেছে। 

ফল অনুযায়ী, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২২৬টি, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের ৫৭টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের ২৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি। এ ছাড়া বিদেশের একটি পরীক্ষাকেন্দ্রেও কোনো শিক্ষার্থী পাশ করেনি।

সব মিলিয়ে এ বছর ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এর মধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনেই রয়েছে ২২৬টি প্রতিষ্ঠান।

সোমবার সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের উদ্বোধন করা হয়। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন অনুষ্ঠানে ফলাফল উদ্বোধন করেন। এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিজ নিজ বোর্ডের ফল শিক্ষামন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের শিকলে বেঁধে শারীরিক নির্যাতনের অভিযোগ

মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের শিকলে বেঁধে শারীরিক নির্যাতনের অভিযোগ

প্রতিষ্ঠান প্রধানদের জন্য মাদরাসা বোর্ডের জরুরি নির্দেশনা

প্রতিষ্ঠান প্রধানদের জন্য মাদরাসা বোর্ডের জরুরি নির্দেশনা

এসএসসি পুনঃনিরীক্ষণে পাশ করা শিক্ষার্থীদের আবেদনের শেষ তারিখ কাল

এসএসসি পুনঃনিরীক্ষণে পাশ করা শিক্ষার্থীদের আবেদনের শেষ তারিখ কাল

পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের আবেদন নিয়ে যে নতুন তথ্য দিল বোর্ড

পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের আবেদন নিয়ে যে নতুন তথ্য দিল বোর্ড

পুনর্নিরীক্ষণে কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ২০৭ জন, ফেল থেকে পাশ ৩৩৬

পুনর্নিরীক্ষণে কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ২০৭ জন, ফেল থেকে পাশ ৩৩৬

এসএসসির খাতা কি দ্বিতীয়বার মূল্যায়নের আবেদন করা যায়?

এসএসসির খাতা কি দ্বিতীয়বার মূল্যায়নের আবেদন করা যায়?

আরও পড়ুন

সংসদ মেডিকেল সেন্টারে ১০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রস্তাব, বাড়বে জনবল

সংসদ মেডিকেল সেন্টারে ১০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রস্তাব, বাড়বে জনবল

‘শহীদ আবরার ফাহাদ সেতু’র অগ্রগতি জানতে চেয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়

‘শহীদ আবরার ফাহাদ সেতু’র  অগ্রগতি জানতে চেয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রবীণ সাংবাদিক আমির খসরু মারা গেছেন

প্রবীণ সাংবাদিক আমির খসরু মারা গেছেন

সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে

সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম