Logo
Logo
×
   

জাতীয়

নিয়োগ হচ্ছে ৫ হাজার চিকিৎসক

সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যাবিশিষ্ট হবে: স্বাস্থ্যমন্ত্রী

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৬:৩৩ পিএম

সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যাবিশিষ্ট হবে: স্বাস্থ্যমন্ত্রী

ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল

গত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকার আমলে চিকিৎসা খাতকে মারাত্মকভাবে অবহেলা ও লুটপাট করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। এ অবস্থা থেকে উত্তরণে আগামী ৩ বছরের মধ্যে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যাবিশিষ্ট করা হবে বলে জানিয়েছেন তিনি।

চিকিৎসক সংকট রোধে সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, স্বাস্থ্য খাতকে গতিশীল করতে দেশে নতুন করে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হচ্ছে।

রোববার সকালে ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

বিশেষ সূত্র জানায়, সব ধরনের প্রোটকল আগে থেকেই নিষিদ্ধ করে বার্তা পাঠানো হয় প্রশাসনের সংশ্লিষ্টদের কাছে; কিন্তু গোপন থাকেনি মন্ত্রীর আগমনের খবর। দ্রুত খবর ছড়িয়ে পড়ে। দুপুরের দিকে মন্ত্রীর আগমনের খবর ছড়িয়ে পড়লে চুয়াডাঙ্গা মেহেরপুর জেলার সব হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে তোলপাড় শুরু হয়ে যায়। কোথায় কখন কোন হাসপাতালে ঢুকে পড়েন তা নিয়ে শুরু হয় এ তোলপাড়।

সকালের দিকে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী জিপে করে হাজির হন মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এরপর কোটচাঁদপুর। তোলপাড় শুরু হয়ে যায়। এ সময় স্বাস্থ্যমন্ত্রী উপজেলা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন। মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরের ওষুধ মজুত পরীক্ষা করে দেখেন তিনি। কথা বলেন উপস্থিত চিকিৎসকদের সঙ্গে। প্রস্তুত ছিলেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। স্থানীয় বিএনপির নেতারা ছুটে আসেন সেখানে।

হাসপাতাল দুইটি পরিদর্শন শেষে মন্ত্রী সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

ঝিনাইদহ ২৫০ বেডের সদর হাসপাতাল কর্তৃপক্ষ সর্তক হয়ে উঠেন। সকাল ৮টার পরপরই কর্মরত চিকিৎসকরা একে একে উপস্থিত হতে থাকেন। পাল্টে যায় নিত্যদিনের বেহাল চিত্র। তত্ত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমান সকাল ৭টার আগেই সদর হাসপাতালে হাজির হন। পরিষ্কার-পরিছন্নতাসহ সব প্রস্তুতি সেরে ফেলেন তিনি।

মহেশপুর কোটচাঁদপুর হয়ে দুপুরের দিকে স্বাস্থ্যমন্ত্রী কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি সরকারের স্বাস্থ্যসেবা নিয়ে মেগা পরিকল্পনার বিষয়টি তুলে ধরেন। গত ৬ মাসে সারা দেশের হাসপাতালগুলোতে সেবার মান বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেন মন্ত্রী।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .