Logo
Logo
×

Advertisement

জাতীয়

হেফাজত আমিরের সঙ্গে কী আলোচনা হলো জানালেন ধর্ম প্রতিমন্ত্রী

Advertisement

Icon

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৭:৫৬ পিএম

হেফাজত আমিরের সঙ্গে কী আলোচনা হলো জানালেন ধর্ম প্রতিমন্ত্রী

আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বক্তব্য রাখছেন ধর্ম প্রতিমন্ত্রী শামিম কায়সার লিংকন। ছবি: যুগান্তর

Advertisement

সমালোচনা বা জনআকাঙ্ক্ষাকে কোনো ধরনের চাপ হিসেবে দেখছেন না বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শামিম কায়সার লিংকন। 

তিনি জানান, মানুষের পক্ষ থেকে পরামর্শ, আশঙ্কা কিংবা সমালোচনা আসা জরুরি। এগুলোকে গঠনমূলকভাবে সরকারের ওপর থাকা ‘প্রেসার’ হিসেবে দেখছেন তারা, যাতে সরকারের পক্ষ থেকে কোনো ভুলত্রুটি না হয়। 

শনিবার (২৯ আগস্ট) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শামিম কায়সার লিংকন বলেন, ধর্মমন্ত্রী অসুস্থতার কারণে নিজে ফটিকছড়িতে আসতে পারেননি। প্রধানমন্ত্রী গত ৯ আগস্ট চট্টগ্রাম সফরের অংশ হিসেবে এখানে এসেছিলেন।

তিনি বলেন, আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহর সঙ্গে আমার নিজেরও দেখা করার খুব শখ ও ইচ্ছা ছিল। আল ইলমু লা ইয়ুজার, বাল ইউজার—জ্ঞান কারও কাছে এসে পৌঁছায় না, বরং জ্ঞানের কাছে জিয়ারত করে যেতে হয়। ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকেই আমার চিন্তা ছিল যত দ্রুত সম্ভব তার কাছে এসে দেখা করে দোয়া নিয়ে যাওয়া।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ধর্মভিত্তিক বিভিন্ন বিষয় রয়েছে। অনেক সময় ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহারেরও নজির দেখা যায়। এসব বিষয়ে কোরআন-সুন্নাহর আলোকে দিকনির্দেশনা দেওয়ার ক্ষেত্রে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তিনি বলেন, তার কাছে এসে দোয়া নেওয়া এবং পরামর্শ নেওয়াকে আমি আমার দায়িত্ব মনে করি। এ কারণেই তার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন মহলের সমালোচনা, পরামর্শ কিংবা আশঙ্কাকে সরকার কীভাবে দেখছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আমরা যারা রাজনীতি করি, তাদের কাছে বিভিন্ন ধরনের পরামর্শ আসবে—এটাই স্বাভাবিক। জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে মানুষের আশঙ্কার বিষয়গুলো আমাদের জানা দরকার। এগুলোকে আমরা চাপ হিসেবে দেখি না। 

শামিম কায়সার লিংকন বলেন, বরং আমরা মনে করি, গঠনমূলকভাবে এই প্রেসারটা আমাদের ওপর থাকা উচিত। এতে আমাদের দ্বারা কোনো ধরনের ভুলত্রুটি হওয়ার সম্ভাবনা কমে। মানুষের কথা শোনা এবং সেগুলো ফেস করা আমাদের জন্য জরুরি, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ভুলত্রুটি না হয়।

তবে, হেফাজতের সঙ্গে কী বিষয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি। 

উল্লেখ্য, গত ২১ আগস্ট গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার বিষয়ে আপত্তি জানায় হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির প্রচার সম্পাদক মুফতী কিফায়াতুল্লাহ আজহারী ওই বিবৃতিতে তার নিয়োগের প্রতিবাদ জানান।

এ বিবৃতির বিষয়ে জানতে চাইলে শনিবার হেফাজত আমিরের ছেলে ও সংগঠনটির নায়েবে আমির মুফতি আইয়ুব বাবুনগরী বলেন, বিবৃতিটি কে দিয়েছেন, সেটি আমরা জানি না। এ বিষয়ে আজ কোনো আলোচনা হয়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেধাতালিকায় দ্বিতীয় হয়েও চাকরি অনিশ্চিত ক্লীন্টনের

মেধাতালিকায় দ্বিতীয় হয়েও চাকরি অনিশ্চিত ক্লীন্টনের

রমজানে নিত্যপণ্যের সরবরাহে ঘাটতি নেই: বাণিজ্যমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের সরবরাহে ঘাটতি নেই: বাণিজ্যমন্ত্রী

এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে বিএনপি-জামায়াত সংঘর্ষ

এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে বিএনপি-জামায়াত সংঘর্ষ

সাবেক সার্জেন্ট বেলায়েতের তিন বছরের কারাদণ্ড, পরোয়ানা জারি

সাবেক সার্জেন্ট বেলায়েতের তিন বছরের কারাদণ্ড, পরোয়ানা জারি

চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় ব্যবসায়ী কারাগারে

চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় ব্যবসায়ী কারাগারে

চট্টগ্রাম বন্দরের অনুমতি ছাড়া ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা

চট্টগ্রাম বন্দরের অনুমতি ছাড়া ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গিয়াস উদ্দিন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গিয়াস উদ্দিন

দুই সংসদীয় কমিটির বৈঠক বিমানবন্দরে হয়রানি বন্ধে নজরদারির সুপারিশ

বিমানবন্দরে হয়রানি বন্ধে নজরদারির সুপারিশ

রমজানে নিত্যপণ্যের সরবরাহে ঘাটতি নেই: বাণিজ্যমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের সরবরাহে ঘাটতি নেই: বাণিজ্যমন্ত্রী

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম