Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ছয়জনকে কারাদণ্ড

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পিএম

বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ছয়জনকে কারাদণ্ড

Advertisement

বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) মিরপুর ঢাকা মেট্রো সার্কেল-১ কার্যালয়ে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ ও দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এ অভিযান পরিচালনা করেন বিআরটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান।

অভিযানকালে বিআরটিএ কার্যালয় এলাকা থেকে নয়জন দালালকে আটক করা হয়। তাদের মধ্যে তিনজনকে জরিমানা করা হয়। তারা হলেন- মো. মারুফ হোসেন, মো. আলী হোসেন ও আব্দুল কাইয়ুম। তাদের ৩০ হাজার জরিমানা করা হয়। বাকি ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের মধ্যে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে মো. রাজন মিয়া, সুমন শেখ ও মহসিন আহমেদকে। দুইমাসের কারাদণ্ড দেওয়া হয়েছে মো. ইমরান হোসেনকে। তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে জামাল হোসেন ও মো. সজীবকে।

অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, এই প্রতারক চক্রটি বিআরটিএতে আসা গ্রাহকদের দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে কাগজপত্র ও টাকা-পয়সা নিয়ে পালিয়ে যেত— এমন অসংখ্য অভিযোগ আমাদের কাছে ছিল। সেবাগ্রহীতাদের ভোগান্তি দূর করতে এবং বিআরটিএ-কে সম্পূর্ণ দালালমুক্ত রাখতে আমাদের এই অভিযান নিয়মিত চলমান আছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম