Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না, রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

Icon

বাসস

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ পিএম

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না, রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

Advertisement

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, পোড়া তেল ব্যবহার এবং খাদ্য উপকরণের মধ্যে জীবিত ও মৃত তেলাপোকা পাওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে চট্টগ্রামের ২ নম্বর গেইট এলাকার ‘সিটি রাজবাড়ি রেস্তোরাঁকে’ ৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২ সেপ্টেম্বর) নগরীর ২ নম্বর গেইটের নাসিরাবাদ এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে রেস্তোরাঁটিতে ডালডা, কিশমিশ, দুধ, মোরব্বা, তেল, মশলা ও রুটি তৈরির খামিসহ বিভিন্ন খাদ্য উপকরণের মধ্যে জীবিত ও মৃত তেলাপোকা এবং ছারপোকা পাওয়া যায়। এছাড়া রান্নাঘরের স্যাঁতসেঁতে মেঝে, ভাঙা টাইলস এবং একই ফ্রিজারে কাঁচা ও রান্না করা মাংস একসঙ্গে সংরক্ষণ করতে দেখা যায়।

এ ছাড়া পোড়া তেল সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ মোরব্বা রাখা, অননুমোদিত ঘি ব্যবহার করে খাদ্যপণ্য উৎপাদন এবং বিরিয়ানি তৈরিতে ক্ষতিকর কেওড়াজল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। 

এসব অনিয়মের দায়ে নিরাপদ খাদ্য আইনে রেস্তোরাঁটির মালিকপক্ষকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জরিমানার অর্থ অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মেট্রোপলিটন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, চট্টগ্রাম সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও পাঁচলাইশ থানা পুলিশ টিম সার্বিক সহযোগিতা করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বরই খাওয়ানোর কথা বলে শিশুকে নিপীড়নের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

বরই খাওয়ানোর কথা বলে শিশুকে নিপীড়নের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে রিজভীর লিফলেট বিতরণ

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে রিজভীর লিফলেট বিতরণ

চট্টগ্রামে ডেঙ্গু ও হামের উপসর্গে একদিনে ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গু ও হামের উপসর্গে একদিনে ৫ জনের মৃত্যু

‘পটিয়ায় কেউ মেয়ে দেবেন না’ স্ট্যাটাস ভাইরাল

‘পটিয়ায় কেউ মেয়ে দেবেন না’ স্ট্যাটাস ভাইরাল

নিজ বাড়িতে এলজি ও দেশীয় অস্ত্রসহ ধরা পড়লেন যুবদল নেতা

নিজ বাড়িতে এলজি ও দেশীয় অস্ত্রসহ ধরা পড়লেন যুবদল নেতা

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম