Logo
Logo
×

Advertisement

জাতীয়

দুধের জন্য কাঁদছিল ৭ মাসের হুসাইন, দাদির আকুতিতে সাড়া দিলেন ডা. জুবাইদা

Icon

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পিএম

দুধের জন্য কাঁদছিল ৭ মাসের হুসাইন, দাদির আকুতিতে সাড়া দিলেন ডা. জুবাইদা

ছবি: যুগান্তর

Advertisement

একদিকে অসুস্থ মা, অন্যদিকে অসহায় বাবা। সংসারে উপার্জনক্ষম কেউ নেই। পরিবারের একমাত্র ভরসা বৃদ্ধ দাদি ভিক্ষা করে যা আয় করে তা দিয়ে কোনো রকমে চলে সংসার। সেই সংসারেই সাত মাসের শিশু হুসাইন। মায়ের বুকের দুধ না পাওয়ায় ক্ষুধায় কাঁদছিল শিশুটি কিন্তু দুধ কেনার সামর্থ্য ছিল না পরিবারের। 

খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শ্রীফলতলা গ্রামের এই শিশুটির অসহায়ত্বের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নজরে আসে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের। শিশুটির কষ্টের কথা জানতে পেরে তিনি হুসাইন ও তার পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন। 

জানা গেছে, হুসাইনের বাবা ও মা দুজনেই শারীরিকভাবে অসুস্থ। ফলে সংসার চালানোর দায়িত্ব এসে পড়েছে বৃদ্ধ দাদির ওপর। ভিক্ষা করে সামান্য যা আয় হয়, তা দিয়ে পরিবারের সদস্যদের দুবেলা খাবার জোগাড় করাই কঠিন। সেখানে শিশুর দুধ, চিকিৎসা ও ওষুধের খরচ বহন করা তার কাছে ছিল প্রায় অসম্ভব। 

পরিবারের ভাষ্য, মায়ের বুকের দুধ না পাওয়ায় একপর্যায়ে শিশুটিকে অনুপযুক্তভাবে লবণ পানি খাওয়ানো হচ্ছিল। পরে শিশুটির মধ্যে অপুষ্টি, ত্বকের সমস্যা ও মুখে ক্যান্ডিডিয়াসিসের উপসর্গ দেখা দেয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। 

শিশুটির এমন অসহায় অবস্থার খবর পেয়ে ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডিরেক্টর (প্রোগ্রাম) অধ্যাপক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তার নির্দেশনায় ফাউন্ডেশনের সদস্য ডা. এমআর হাসানের তত্ত্বাবধানে হুসাইন ও তার পরিবারকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে শিশুটির চিকিৎসা, প্রয়োজনীয় দুধ ও পরিবারের সদস্যদের চিকিৎসাসেবার ব্যবস্থা করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। একই সঙ্গে বিষয়টি কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকেও অবহিত করা হয়েছে। 

হাসপাতালে নাতিকে নিয়ে থাকা বৃদ্ধ দাদির চোখে তখন শুধু অসহায়ত্ব আর বাঁচার আকুতি। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমি ভিক্ষা করে সংসার চালাই। বাচ্চাটার দুধ কেনার সামর্থ্য আমার নেই। আমি আমার নাতিটাকে বাঁচাতে চাই। 

শিশুটির পরিবারের পক্ষ থেকে অসহায় সময়ে পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমান এবং ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘ইউ ক্যান ডু ইট’: প্রধানমন্ত্রী

‘ইউ ক্যান ডু ইট’: প্রধানমন্ত্রী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

প্রধানমন্ত্রী খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন আজ

প্রধানমন্ত্রী খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন আজ

আরও পড়ুন

বাগেরহাটে প্রধানমন্ত্রী শ্রমিকদের নতুন মজুরি দুই মাসের মধ্যে

শ্রমিকদের নতুন মজুরি দুই মাসের মধ্যে

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী ও প্রতিমন্ত্রী

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী ও প্রতিমন্ত্রী

নতুন দায়িত্বে ভূমিমন্ত্রী মিনু

নতুন দায়িত্বে ভূমিমন্ত্রী মিনু

প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, তিন প্রশ্নের উত্তর খুঁজছে তদন্ত দল

প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, তিন প্রশ্নের উত্তর খুঁজছে তদন্ত দল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম