জন্ম নিল ৭ পা-ওয়ালা বাছুর, এলাকায় চাঞ্চল্য
Advertisement
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পিএম
জন্ম নিল ৭ পা-ওয়ালা বাছুর
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামের হাটহাজারীতে জন্ম নিয়েছে সাত পা-ওয়ালা এক বিরল বাছুর। পৌরসভার পশ্চিমে পাহাড়ে এক খামারির গোয়ালঘরে বাছুরটির জন্ম হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) পৌরসভার কৃষি ফার্মের পশ্চিমে ফায়ার সেন্টারের দক্ষিণে অবস্থিত দুদু মিয়ার পাহাড়ে অবস্থিত এক টিনশেড জামে মসজিদসংলগ্ন খামারি আবু তাহেরের পুত্র মো. মাসুদের গোয়ালঘরে পালিত একটি গাভী বাছুরটির জন্ম দেয়।
সরেজমিন দেখা গেছে, বাছুরটির স্বাভাবিক চার পায়ের পাশাপাশি পিঠ ও পেছনের অংশে আরও তিনটি অতিরিক্ত পা রয়েছে। জন্মের পর থেকেই বিরল বাছুরটিকে দেখতে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। এমন শারীরিক গঠন সত্ত্বেও বাছুরটি সম্পূর্ণ অলৌকিকভাবে বেঁচে আছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা পর্যন্ত বাছুরটি জীবিত ও সুস্থ রয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাছুরটিকে এক নজর দেখার জন্য দূর-দূরান্ত থেকে উৎসুক জনতা এসে ভিড় জমাতে দেখা গেছে।
এ ব্যাপারে হাটহাজারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাবিল ফারাবী জানান, ঘটনাটি আমরা শুনতে পেরে আমাদের একটি টিম ইতোমধ্যে সেখানে গিয়ে গিয়েছিল। তবে মালিকপক্ষ বাছুরটি দেখাতে অসম্মতি জানিয়েছেন।
তিনি আরও জানান, আমরা গাভীটির মালিকপক্ষকে আশ্বস্ত করেছি, এ ব্যাপারে যে কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হলে আমরা তা করতে প্রস্তুত আছি। তবে ঠিক কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা আমরা খতিয়ে দেখছি—হয়তো এটি পরবর্তীতে গবেষণার কাজেও আসতে পারে; কিন্তু মালিকপক্ষ সহযোগিতা না করায় আমাদের পক্ষে বিস্তারিতভাবে সহায়তা করা সম্ভব হয়নি।
