Logo
Logo
×

Advertisement

জাতীয়

সাবরেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পেলে ব্যবস্থা: আইনমন্ত্রী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১২:০৮ পিএম

সাবরেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পেলে ব্যবস্থা: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত

Advertisement

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, কোনো সাবরেজিস্ট্রারের বিরুদ্ধে অভিযোগ থাকলে, সুনির্দিষ্ট তথ্য দেওয়া হলে ব্যবস্থা নেওয়া হবে। তবে সুনির্দিষ্ট অভিযোগ না পাওয়া গেলে কাউকে হয়রানি করা হবে না। আবার অভিযোগ পাওয়া গেলে কাউকে ছাড়ও দেওয়া হবে না।

মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে ঢাকা জেলার সাবরেজিস্ট্রি অফিসগুলোর জন্য নির্ধারিত পদে লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি কার্যক্রম অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মো. আসাদুজ্জামান বলেন, সাবরেজিস্ট্রার পদে বদলি ও পদায়ন নিয়ে জনগণের মধ্যে নেতিবাচক ধারণা রয়েছে। রাতারাতি সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে কোনো না কোনো জায়গা থেকে পরিবর্তনের কাজ শুরু করতে হবে। সেই কাজ আজ শুরু হলো।

তিনি বলেন, ঢাকায় পোস্টিংকে ‘প্রাইস পোস্টিং’ হিসেবে ধরা হয়। সাধারণভাবে মনে করা হয়, যাদের ঢাকায় পোস্টিং দেওয়া হয়, তারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই ‘প্রাইস পোস্টিংয়ের’ মধ্যেই প্রথম লটারি অনুষ্ঠিত হচ্ছে।

আইনমন্ত্রী বলেন, সাবরেজিস্ট্রার পদে বদলি নিয়ে অনেক অভিযোগ রয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে স্বচ্ছতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে বদলির উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, লটারিতে ঢাকা জেলার জন্য নির্বাচিত ১৮ জনকে তাদের যোগ্যতা ও সংশ্লিষ্ট দপ্তরের কাজের চাপ বিবেচনা করে বিভিন্ন স্থানে পদায়ন করা হবে।

দুর্নীতি প্রতিরোধে সবার মানসিকতায় পরিবর্তন আনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন আইনমন্ত্রী। তিনি বলেন, দুর্নীতি রোধ করতে হলে সবার মানসিকতায় পরিবর্তন আনতে হবে।

আইনমন্ত্রী আরও বলেন, সরকারি অফিসে দুর্নীতির যে আখড়া তৈরি হয়েছে, সরকার তা ভেঙে দিতে চায়। লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি সেই উদ্যোগেরই অংশ।

মো. আসাদুজ্জামান জানান, সারা দেশে মোট ৩৭২টি সাবরেজিস্ট্রার পদের মধ্যে বর্তমানে ১৩৯টি পদ শূন্য রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি মঙ্গলবার

লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি মঙ্গলবার

একাধিক বিয়ে ও বাল্যবিয়ের সুযোগ থাকছে না

একাধিক বিয়ে ও বাল্যবিয়ের সুযোগ থাকছে না

ঢাকার সাবরেজিস্টারদের পোস্টিংয়ে লটারি ব্যবস্থা: আইনমন্ত্রী

ঢাকার সাবরেজিস্টারদের পোস্টিংয়ে লটারি ব্যবস্থা: আইনমন্ত্রী

আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতায় গুরুত্বারোপ আইনমন্ত্রীর

আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতায় গুরুত্বারোপ আইনমন্ত্রীর

আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী

আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী

একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত

অনুষ্ঠানে আইনমন্ত্রী একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত

আরও পড়ুন

চলতি বছর দেশে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে

চলতি বছর দেশে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে

পাঠ্যবইয়ের দরপত্রে অনিয়মের অভিযোগ: এনসিটিবিতে দুদকের অভিযান

পাঠ্যবইয়ের দরপত্রে অনিয়মের অভিযোগ: এনসিটিবিতে দুদকের অভিযান

সাবরেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পেলে ব্যবস্থা: আইনমন্ত্রী

সাবরেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পেলে ব্যবস্থা: আইনমন্ত্রী

ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি

ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম