Logo
Logo
×

Advertisement

জাতীয়

নাগরিকের তথ্য সুরক্ষায় সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান তথ্যপ্রযুক্তিমন্ত্রীর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০১:২৭ পিএম

নাগরিকের তথ্য সুরক্ষায় সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান তথ্যপ্রযুক্তিমন্ত্রীর

ছবি: সংগৃহীত

Advertisement

ডিজিটাল সরকারের কার্যক্রম নিরাপদ, নিরবচ্ছিন্ন ও জনবান্ধব রাখতে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। 

তিনি বলেছেন, সরকারি তথ্য-উপাত্ত, গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার—সিআইআই) এবং ডিজিটাল সেবা সুরক্ষায় প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি প্রাতিষ্ঠানিক সমন্বয়, দক্ষ জনবল ও কার্যকর নীতিমালা প্রণয়নে গুরুত্ব দিতে হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ‘সাইবার নিরাপত্তা ও তথ্য সুরক্ষা’ শীর্ষক দুই দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সেমিনারের প্রতিপাদ্য—‘সহনশীল ডিজিটাল সরকারের জন্য সাইবার নিরাপত্তা: নীতিনির্ধারক, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা ও গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর নেতাদের কৌশলগত সচেতনতা’।

তথ্যপ্রযুক্তিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দ্রুত ডিজিটাল রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে। ডিজিটাল ব্যাংকিং, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস থেকে শুরু করে ‘এক নাগরিক, এক পরিচয়, এক ওয়ালেট’—সবকিছুই এখন ডিজিটাল প্ল্যাটফর্মের ওপর নির্ভরশীল। এই অগ্রগতি নতুন সুযোগ তৈরি করলেও সাইবার হুমকিও বাড়িয়ে দিয়েছে।


এ বিষয়ে তিনটি অগ্রাধিকারের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, দেশের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর সুরক্ষা নিশ্চিত করতে অবকাঠামো ও প্রযুক্তি ব্যবস্থার নকশা প্রণয়নের শুরু থেকেই সাইবার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। নিরাপত্তাকে পরবর্তী সময়ে যুক্ত করার বিষয় হিসেবে না দেখে অবকাঠামো উন্নয়নের মৌলিক অংশ হিসেবে বিবেচনা করতে হবে।

তিনি বলেন, নাগরিকদের ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্যের সুরক্ষা নিশ্চিত করা ডিজিটাল রাষ্ট্র গঠনের অন্যতম প্রধান শর্ত। এ লক্ষ্যে কার্যকর তথ্য সুরক্ষা কাঠামো প্রণয়ন ও বাস্তবায়নের পাশাপাশি ডিজিটাল সেবার প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস প্রতিষ্ঠা করতে হবে।

মন্ত্রী আরও বলেন, সাইবার নিরাপত্তাকে প্রাতিষ্ঠানিক পরিকল্পনা, নীতিনির্ধারণ ও বাজেটের অবিচ্ছেদ্য অংশ করতে হবে। এ ক্ষেত্রে দক্ষ ও প্রশিক্ষিত জনবল গড়ে তোলা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং কার্যকর নেতৃত্ব নিশ্চিত করা জরুরি। সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি নিরাপদ, নির্ভরযোগ্য ও টেকসই ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, ‘আমরা প্রতিক্রিয়াশীল মনোভাব থেকে বেরিয়ে এসে প্রতিরোধমূলক সাইবার সংস্কৃতি গড়ে তুলতে চাই। এস্তোনিয়ার অভিজ্ঞতা ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে আমরা এগিয়ে যাব।’ সেমিনারের ফলাফল বাস্তবায়নে জাতীয় সাইবার সিকিউরিটি এজেন্সিকে একটি স্পষ্ট রোডম্যাপ তৈরির আহ্বান জানান মন্ত্রী। পরে তিনি সেমিনারের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সি ড্রাইভ লাল হয়ে গেছে? উইন্ডোজের দুই কমান্ডে স্পেস খালি করার উপায় জেনে নিন

সি ড্রাইভ লাল হয়ে গেছে? উইন্ডোজের দুই কমান্ডে স্পেস খালি করার উপায় জেনে নিন

হোয়াটসঅ্যাপেই তৈরি করুন নিজের ছবি দিয়ে পছন্দের স্টিকার, বানাবেন যেভাবে

হোয়াটসঅ্যাপেই তৈরি করুন নিজের ছবি দিয়ে পছন্দের স্টিকার, বানাবেন যেভাবে

প্রযুক্তি খাতে সিঙ্গাপুরের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

প্রযুক্তি খাতে সিঙ্গাপুরের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

বাসায় ওয়াই-ফাইয়ের গতি কম? স্পিড বাড়ানোর ৫ সহজ উপায়

বাসায় ওয়াই-ফাইয়ের গতি কম? স্পিড বাড়ানোর ৫ সহজ উপায়

শত শত হোয়াটসঅ্যাপে মেসেজের ভিড়ে জরুরি বার্তা খুঁজবেন যেভাবে

শত শত হোয়াটসঅ্যাপে মেসেজের ভিড়ে জরুরি বার্তা খুঁজবেন যেভাবে

ভালোবাসার মানুষের কাছে মেসেজ পাঠিয়ে বারবার পড়ার নেপথ্যে কী?

ভালোবাসার মানুষের কাছে মেসেজ পাঠিয়ে বারবার পড়ার নেপথ্যে কী?

আরও পড়ুন

দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর

দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর

নাগরিকের তথ্য সুরক্ষায় সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান তথ্যপ্রযুক্তিমন্ত্রীর

নাগরিকের তথ্য সুরক্ষায় সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান তথ্যপ্রযুক্তিমন্ত্রীর

‘জলবায়ু পরিবর্তনে জীবন-জীবিকা ক্রমাগত বিপন্ন হচ্ছে’

‘জলবায়ু পরিবর্তনে জীবন-জীবিকা ক্রমাগত বিপন্ন হচ্ছে’

সংসদীয় কমিটির সুপারিশ না মানলে কী হয়?

সংসদীয় কমিটির সুপারিশ না মানলে কী হয়?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম