Logo
Logo
×

Advertisement

জাতীয়

আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৮:১১ এএম

আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

Advertisement

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ শুক্রবার (১৩ নভেম্বর) রংপুরের বেশ কয়েকটি এলাকায় পর্যায়ক্রমে মোট সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রংপুরের শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ লাইনের পাশের গাছের শাখা-প্রশাখা কর্তন ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সাড়ে ৪ ঘণ্টা এবং দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

নেসকোর ১১ কেভি আশরতপুর ফিডারের আওতাধীন যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে, সেগুলো হলো- বিএডিসি, চকবাজার, ঢাকাইয়াপাড়া, সালামের মোড়, কামারের মোড়, সিদ্দিক মেমোরিয়াল, ভিআইপি শাহাদাত, তাজহাট মোল্লাপাড়া, ডিমলা, কানুন ঘোটলা, চিনিয়াপাড়া, পার্কের মোড় এবং আবু সাঈদ চত্বর সংলগ্ন এলাকা।

তবে নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পরিবারের খাবারে কাটছাঁট

আয় না বেড়ে বাড়ছে ব্যয় পরিবারের খাবারে কাটছাঁট

বিদ্যুতের অস্বাভাবিক বিল বন্ধে যে উদ্যোগ সরকারের

বিদ্যুতের অস্বাভাবিক বিল বন্ধে যে উদ্যোগ সরকারের

টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না রংপুরের যেসব এলাকায়

টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না রংপুরের যেসব এলাকায়

বুধবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বুধবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

এআইয়ের হামলায় বিদ্যুৎ ব্যবস্থায় বিপর্যয় ঘটবে: নোবেলজয়ী বিজ্ঞানী হিন্টন

এআইয়ের হামলায় বিদ্যুৎ ব্যবস্থায় বিপর্যয় ঘটবে: নোবেলজয়ী বিজ্ঞানী হিন্টন

লম্বা সময় বিদ্যুৎ থাকবে না যে উপজেলায়

লম্বা সময় বিদ্যুৎ থাকবে না যে উপজেলায়

আরও পড়ুন

আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

এই দিনে পৃথিবীতে এসেছিলেন হুমায়ূন আহমেদ

এই দিনে পৃথিবীতে এসেছিলেন হুমায়ূন আহমেদ

তুরস্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

তুরস্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

ভ্রাম্যমাণ আদালতের সম্মানী বাড়ল

ভ্রাম্যমাণ আদালতের সম্মানী বাড়ল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম