Logo
Logo
×

Advertisement

জাতীয়

ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছুঁইছুঁই

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পিএম

ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছুঁইছুঁই

স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। ফাইল ছবি

Advertisement

দেশে গত এক দিনে ডেঙ্গুতে আটজনের মৃত্যু হয়েছে। এডিস মশাবাহিত রোগটিতে এ নিয়ে চলতি বছর ৪৯৯ জনের প্রাণ গেল।

আর গত ২৪ ঘণ্টায় নতুন ১ হাজার ৯৫২ জনকে নিয়ে চলতি বছর এ রোগে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লাখ ৬২ হাজার ৫০৯ জনে।

রোববার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে ঢাকা বিভাগে পাঁচজন, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং খুলনা বিভাগে একজন করে মারা গেছেন। 

অপরদিকে নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে ৮৭৩ জন ভর্তি হয়েছেন। চট্টগ্রাম বিভাগে ২৫৯ জন, বরিশাল বিভাগে ২০৯ জন, খুলনা বিভাগে ১৯৩ জন, রাজশাহী বিভাগে ২৪০ জন, রংপুর বিভাগে ৭৪ জন, ময়মনসিংহ বিভাগে ৯১ জন এবং সিলেট বিভাগে ১৩ জন ভর্তি হয়েছেন। 

আরও পড়ুন
তিন জেলায় নতুন ডিসি

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে।

এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ৪ শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের বেশি।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে এইডিস মশার প্রজননস্থল ধ্বংস, তিন দিনের বেশি জমে থাকা পানি ফেলে দেওয়া এবং জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলেছেন চিকিৎসকরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু

ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন রোগী ১২৫৫

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন রোগী ১২৫৫

দ্বিতীয়বার ডেঙ্গু হলে হতে পারে প্রাণঘাতী, জ্বর কমার পরও যেসব লক্ষণে সতর্ক হবেন

দ্বিতীয়বার ডেঙ্গু হলে হতে পারে প্রাণঘাতী, জ্বর কমার পরও যেসব লক্ষণে সতর্ক হবেন

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৬০

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৬০

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৯০০ ভর্তি

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৯০০ ভর্তি

ঝালকাঠিতে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৩ জন

ঝালকাঠিতে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৩ জন

আরও পড়ুন

জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান

জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান

ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছুঁইছুঁই

ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছুঁইছুঁই

খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকার

খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকার

গাজীপুরের মার্কেট দখল বরখাস্ত বিচারক আরিফুলের বিরুদ্ধে ব্যবসায়ীদের হয়রানির অভিযোগ

বরখাস্ত বিচারক আরিফুলের বিরুদ্ধে ব্যবসায়ীদের হয়রানির অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম