এইচএসসি খাতা পুনর্নিরীক্ষণের ফল জানা যাবে যেভাবে
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৯:২২ এএম
|
ফলো করুন |
|
|---|---|
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র (খাতা) পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশের সময় পিছিয়ে দেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বিকাল ৩টায় ফল প্রকাশ করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন।
এছাড়া কেন্দ্রীয় ফল প্রকাশের ওয়েবসাইট থেকেও ফল সংগ্রহ করা যাবে। পাশাপাশি আবেদনকারীদের দেওয়া মোবাইল ফোন নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে।
এর আগে শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছিলেন, সোমবার বেলা ১১টায় পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত সময়ের চার ঘণ্টা পর ফল প্রকাশ করা হবে।
এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি খাতা পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়ন করা হয়েছে।

